ছবি : সংগৃহিত
সারাদেশ

চট্টগ্রাম-১০ উপ নির্বাচন: ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ডা. আফসারুল আমিনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ।

আরও পড়ুন: গাজীপুরে দেয়াল ধসে ৩ শ্রমিক নিহত

রোববার (৩০ জুলাই) সকাল ৮ টা থেকে ১৫৬ ভোটকেন্দ্রের এক হাজার ২৫১টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী ও মনজুরুল ইসলাম ভূঁইয়া প্রতিদ্বন্ধিতা করছেন।

আরও পড়ুন: রেল ব্রিজের নিচে ভাসছে অজ্ঞাত মরদেহ

সংবাদ মাধ্যমকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। ১৫৬টি কেন্দ্রে বসানো হয়েছে এক হাজার ৪০৭ টি সিসিটিভি ক্যামেরা। নির্বাচন চলাকালে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: বোয়ালমারীতে ভ্যানের চাপায় শিশু নিহত

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন গঠিত।

এ নির্বাচনি এলাকায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ এবং নারী ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৮০ জন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা