ছবি : সংগৃহিত
সারাদেশ
মিরকাদিমে মানববন্ধন

পৌরসভা মেয়রের অপসারণের দাবি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র হাজ্বী আব্দুস ছালামের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে মিরকাদিম নাগরিক কমিটি। গণ্ডমূর্খ এবং মানসিক ভারসাম্যহীন মেয়রের অপসারণের দাবি তুলেন মানববন্ধনকারীরা।

আরও পড়ুন: যশোরে আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ৫ লাখ কৃষক!

জানা গেছে, মিরকাদিম পৌরসভার মেয়র হাজ্বী আব্দুস ছালামের সাথে স্থানীয় সমাজকর্মী ও মাহবুব রহমান কাজলের গত ২৩ জুলাই ময়লা আবর্জনা ফেলার ডাস্টবিন নিমার্ণ করাকে কেন্দ্র করে বকাঝকা ও মারপিটের ঘটনা ঘটে।

শনিবার (২৯ জুলাই) বিকেল ৪ টার দিকে এই ঘটনার প্রতিবাদে রিকাবিবাজার এলাকার নূরপুর সড়কে সমাজকর্মী মাহবুব রহমান কাজল মেয়র হাজ্বী আব্দুস ছালামের অপসারন ও মারধরের বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন: সাংবাদিকের উপর হামলা, আটক ২

এ সময় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ থিয়েটারের সভাপতি হুমায়ুন ফরিদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি তাইফুর রহমান শান্ত, সমাজকর্মী মাহবুব রহমান কাজল, তার স্ত্রী আয়শা কাজল, ছোট বোন রুমানা রহমান, খুকু ও মেয়ে রোকসানা।

এদিকে মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে সমাজকর্মী মাহবুব রহমান কাজলের লোকজন একটি বিক্ষোভ মিছিল নিয়ে রামগোপালপুর এলাকা প্রদক্ষিণ করে। ওই সময় মিছিলকারীরা পৌরসভার মেয়র হাজ্বী আব্দুস ছালামের বাসভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করে, তখন পুলিশ বাঁধা দেয়। ওই সময় মিছিলকারীরা মেয়র হাজ্বী আব্দুস ছালামের বাসভবনের ইট পাটকেল ছুঁড়ে জালানার কাঁচ ভেঙ্গে ফেলে।

আরও পড়ুন: বাউফলে অস্ত্র ও গুলিসহ আটক ১

এ বিষয়ে মিরকাদিম পৌরসভার মেয়র হাজ্বী আব্দুস ছালাম বলেন, মাহবুব রহমান কাজল একজন সন্ত্রাসী। সে পরিকল্পিতভাবে মিরকাদিম পৌরসভার উন্নয়ন কাজের অপপ্রচার চালিয়ে যাচ্ছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি তার প্রতিবাদ করলে ওই সন্ত্রাসী কাজল আমার উপর ক্ষুব্দ হয়, আজ মানববন্ধন করে। আমার বাড়িতে হামলা চালিয়ে দু'জনকে আহত করেছে।

এদিকে জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তাইফুর রহমান শান্ত বলেন, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছি। আমরা ডাস্টবিন নির্মাণের স্হানে মিছিল নিয়ে যাওয়ার সময়। মেয়রের লোকজন তার বাড়িতে ঢিল ছুঁড়ে,আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

আরও পড়ুন: বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, আমারা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মেয়রের বাসভবনে যে ইট পাটকেল ছুঁড়া হয়েছে তার প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা