সারাদেশ

বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : খুলনায় প্রাইভেটকার ও বাসের মধ্যে সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : রাজধানীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ

শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্য একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাদারীপুর জেলার বাসিন্দা বেবী বেগম। এখন পর্যন্ত নিহত অন্য ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন : গয়েশ্বর-আমান পুলিশ হেফাজতে

স্থানীয়রা জানায়, আহত ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১০ জনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া জানান, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে বাস উল্টে যায় এবং প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ২২ জন হতাহত হন। খবর পেয়ে দ্রুত হতাহতদের উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস স্থানীয় জনতার সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল হাসপাতালে নেয়। এ ঘটনা দুজন নিহত হয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা