ছবি-সংগৃহীত
সারাদেশ

দুই যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : কক্সবাজারে পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন : বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

শনিবার (২৯ জুলাই) সকালে চকরিয়ায় সড়কের পাশে এবং শুক্রবার রাতে মহেশখালীর পাহাড়ি জঙ্গল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের হারবাং বাজারের আগে চলন্ত মাইক্রোবাস থেকে কিছু একটা ফেলে দিতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। এরপর কাছে গিয়ে দেখতে পান একটি মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি মাইক্রোবাস থেকে ফেলে দেওয়া হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ঘটনাস্থল থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার হয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে তাকে হত্যা করে ফেলে দেওয়া হয়। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।

আরও পড়ুন : ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, আহত ১৬

অন্যদিকে শুক্রবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে কক্সবাজারের মহেশখালীর পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ যুবককে কয়েকদিন আগে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, পাহাড়ের পাশের বাড়ির লোকজন সকাল থেকেই বিশ্রী রকমের দুর্গন্ধ পাচ্ছিলেন। প্রথমে কোনো বন্য প্রাণী মারা গেছে ভাবলেও পরে দুর্গন্ধ তীব্র হওয়ায় এর কারণ খুঁজতে থাকেন। তখন পাহাড়ের পাশের জঙ্গলে অর্ধগলিত মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

আরও পড়ুন : গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা

মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে অর্ধ ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, নিহতের বয়স ৩০-৩৫ বছর হতে পারে। তবে এখনো মরদেহের পরিচয় শনাক্ত হয়নি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা