সারাদেশ

ভালুকায় সড়কে প্রাণ গেল শিশুর

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় ট্রাকের ধাক্কায় জয়িতা দেবনাথ নামে আট বছরের এক শিশু মেয়ে নিহত হয়েছে।

আরও পড়ুন : যারাই চোখ রাঙাচ্ছে, লাভ হবে না

শুক্রবার (২৮ জুলাই) সকালে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হবিড়বাড়ির ঢালীবাড়ি মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, জয়িতা বাবার সাথে অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়।

আরও পড়ুন : একদিনে আরও ৪ জনের মৃত্যু

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়।

পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

আরও পড়ুন : দাবি এক সরকারের পদত্যাগ

নিহত জয়িতা হবিরবাড়ির আওলাতলী এলাকার সুজীত দেবনাথের মেয়ে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা