ছবি: সংগৃহীত
সারাদেশ

সাংবাদিকের উপর হামলা, আটক ২  

নিজস্ব প্রিতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: ধোলাইখালে সংঘর্ষ, আহত ৬

শুক্রবার (২৮ জুলাই) রাতে আসামিদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- মাহাফুজ মিয়া (৭০), সুমন (২৯)। তারা সম্পর্কে বাবা-ছেলে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দি কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে ১ নারী কর্মচারী ডাক্তারের ভিজিট চাইলে আটককৃত সুমন তাকে লাঞ্ছিত করে। সুমনের নেতৃত্বে ২০/২৫ জন যুবক সংঘবদ্ধ হয়ে ঐ নারী কর্মচারীকে তুলে নিতে আসে।

আরও পড়ুন: হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

এ খবর পেয়ে কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি বিশ্বজিৎ পাল এসে বাধা দিলে তাদের উপর হামলা চালায়।

পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে তারা দ্রুত পালিয়ে যায়। পুলিশ রাতভর অভিযান চালিয়ে ঘটনার মূল ২ আসামিকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, আটককৃতদের মামলাসহ আদালতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা