প্রতীকী ছবি
খেলা

ব্যাটিংয়ে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: দুই ম্যাচের টি-টোয়েন্টির লড়াইয়ে মাঠে নামছে আফগানিস্তান ও বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

আঙুলের চোটের কারণে সিরিজের প্রথম ম্যাচটি থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। ফলে তার অপেক্ষা বাড়লো ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলার। শুক্রবার (৪ মার্চ) জানা যাবে, দ্বিতীয় ম্যাচে ফিরতে পারবেন কি না তিনি।

এই ম্যাচে অভিষেক হচ্ছে বাংলাদেশের দুই ক্রিকেটার মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলি রাব্বির। একইভাবে আফগানিস্তান একাদশেও আছে দুই অভিষিক্ত খেলোয়াড়। তারা হলেন দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাই।

আরও পড়ুন: টি-টোয়েন্টি স্কোয়াডে সোহান

আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। যেখানে জয় মাত্র দুইটিতে, আফগানরা জিতেছে চার ম্যাচ। তবে ২০১৯ সালে ঘরের মাঠে হওয়া সবশেষ ম্যাচে জিতেছিল টাইগাররা। সেই জয়ই হতে পারে আজকের অনুপ্রেরণা।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও নাঈম শেখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা