নারী বিশ্বকাপের পর্দা উঠছে আজ
খেলা

নারী বিশ্বকাপের পর্দা উঠছে আজ

স্পোর্টস ডেস্ক: ভয়ংকর করোনা মহামারির কারণে দীর্ঘ এক বছর অপেক্ষার পর নিউজিল্যান্ডে প্রত্যাশিত নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠছে আজ (শুক্রবার)|

আরও পড়ুন: মানবিক করিডোরে কিয়েভ-মস্কো

শুক্রবার (৪ মার্চ) উদ্বোধনী ম্যাচে মাউন্ট মঙ্গানুয়েই ওয়েস্টইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড|

অপরদিকে আগামীকাল (শনিবার) ভোরে নিজেদের প্রথম ম্যাচে নামছে বাংলাদেশ| ডানেডিনে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা| প্রোটিয়াদের বিপক্ষে ১৭ বার মুখোমুখি সাক্ষাতে বাংলাদেশের ঝুলিতে রয়েছে মাত্র দুটি জয় |

টাইগ্রেসরা ওয়ানডে বিশ্বকাপে এবারই প্রথম পা রাখছেন| করোনার কারণে জিম্বাবুয়ে অনুষ্ঠিত বাছাইপর্ব বাতিল হওয়ায় র‍্যাংকিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে সুযোগ পায় বাংলাদেশ| দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে প্রস্ত্ততিটা ভালো হয়নি নিগারদের|

প্রথম প্রস্ত্ততি ম্যাচে ইংল্যান্ডের কাছে হারতে ১০৯ রানের বড় ব্যবধানে| তবে শেষ প্রস্ত্ততি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াই করেন টাইগ্রেসরা| কিন্তু হেরে যায় ডিএল মেথডে ৭ রানে|

আরও পড়ুন: রোহিঙ্গাদের দেখতে ভাসানচরে ১০ রাষ্ট্রদূত

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো

৫ মার্চ, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (ডানেডিন), ভোর ৪টা

৭ মার্চ, বাংলাদেশ-নিউজিল্যান্ড (ডানেডিন), ভোর ৪টা

১৪ মার্চ, বাংলাদেশ-পাকিস্তান (হ্যামিল্টন), ভোর ৪টা

১৮ মার্চ, বাংলাদেশ-ওয়েস্টইন্ডিজ (মাউন্ট মঙ্গানুই), ভোর ৪টা

২২ মার্চ, বাংলাদেশ-ভারত (হ্যামিল্টন), সকাল ৭টা

২৫ মার্চ, বাংলাদেশ-অস্ট্রেলিয়া (ওয়েলিংটন), ভোর ৪টা

২৭ মার্চ, বাংলাদেশ-ইংল্যান্ড (ওয়েলিংটন), ভোর ৪টা

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা