পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব
সারাদেশ

পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান

সান নিউজ ডেস্ক : কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টৈটংয়ের পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন ( র‌্যাব)।

আরও পড়ুন: ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১

বৃহস্পতিবার (৩ মার্চ) অভিযান চালিয়ে কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব-১৫।

এ সময় ৫টি অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ দেলোয়ার হোসেন (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। র‍্যাবের দাবি, এসব অস্ত্র মাদক পাচার, জলদস্যুতা ও বনদস্যুতায় ব্যবহার হতো।

দেলোয়ার হোসেন টৈটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালা চাঁন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও দস্যুতাসহ একাধিক অপরাধের মামলা রয়েছে।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুর থেকে টৈটংয়ের পাহাড়ি এলাকায় টানা ৫ ঘণ্টা অভিযান চালানো হয়।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ জেনারেল নিহত

এ সময় গহীন জঙ্গলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে দেলোয়ারকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পেকুয়া থানায় হস্তান্তর করা হবে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা