ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১
আন্তর্জাতিক

ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউরোপে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এরই মধ্যে ভারতের বিহার অঞ্চলে এক ভয়াবহ বিস্ফোরণে মহিলা-শিশুসহ ১১ জন নিহত হয়েছে।

আরও পড়ুন: আয় বেড়েছে সাড়ে চারগুণ

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে জানা যায় বৃহস্পতিবার ( ৪ মার্চ) রাত ১১টা ৩৫ মিনিটে ভাগলপুরের তাতারপুর থানা এলাকার কাজভালিচকের একটি বাড়িতে এ ভয়াবহ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের ৩ টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে আশেপাশের অনেক বাড়ির দেয়ালেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

ঘটনাস্থল থেকে ২০০-৩০০ মিটার দূরে ভাঙা বাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। এই সময় পাশের বাড়িতে ঘুমন্ত লোকজনও গুরুতর আহত হয়েছেন।

এ বিস্ফোরণে প্রায় ২ কিলোমিটার পর্যন্ত এলাকা কেঁপে ওঠে এবং ৪ কিলোমিটার পর্যন্ত এলাকায় বিস্ফোরণের প্রতিধ্বনি শোনা যায়।

এরপর দুপুর ১টার দিকে জেসিবি আনিয়ে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়। এরপর আরও বেশ কয়েকজনকে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন ধ্বংসস্তূপ থেকে অনেককে উদ্ধার করলেও পুলিশ কয়েক ঘণ্টার পরিশ্রমের পর জেসিবির সাহায্যে ধ্বংসাবশেষ সরিয়ে নেয়।

এরমধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান ডিআইজি, এসএসপি, ডিএম সহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা। বিস্ফোরণে বৈদ্যুতিক খুঁটি ও তারও ভেঙে পড়ে। এই জেরে বিদ্যুত পরিষেবা বন্ধ হয়ে যায় এলাকায়। অন্ধকারের কারণে উদ্ধার কাজে সমস্যা হয়।

ভাগলপুরের ডিএম সুব্রত কুমার সেন বলেন, যে বাড়িটিতে বিস্ফোরণ হয়েছিল, সেখানে আতশবাজি তৈরি করা হত। বিস্ফোরণের আসল কারণ কী সেটা তদন্ত শেষে জানানো হবে।

আরও পড়ুন: রাশিয়া থেকে সার আমদানি

একই সময়ে, প্রতিবেশীরা এবং আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আতশবাজি তৈরির আড়ালে ওই বাড়িতে বোমা তৈরি করা হত।

আরও পড়ুন: চীনের অনুরোধ রেখেছে রাশিয়া

ভাগলপুরে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চলছে। আরও অনেক মানুষের চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

মুন্সীগঞ্জ জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষ

মুন্সীগঞ্জের সদর উপজেলার চরাঞ্চলে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষে...

সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে ধস

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে নবনির্মিত মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়ক...

ঝুঁকিতে গাইবান্ধার ১৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় গাইবান্ধার ১৫ কিলোমিটার দীর্ঘ বন্যা ন...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা