ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

রুশ সেনাদের নতুন বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণের বন্দর নগরী খারসন দখলের পর নতুন বিধিনিষেধ জারি করেছে রাশিয়ার সেনাবাহিনী।

নগরীর এক বাসিন্দার বরাত দিয়ে বৃহস্পতিবার (৩ মার্চ) সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাসিন্দা বলেন, ‘দু’দিন যাবৎ নগরী নীরব। এর আগে লড়াই ও বিস্ফোরণ ঘটেছিল। গতকাল কেউ বাড়ির বাইরে বের হয়নি। আজ মানুষজন বাইরে বের হয়েছে এবং খাদ্যদ্রব্য কেনার চেষ্টা করছে।’

আরও পড়ুন: ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় এক নাবিক নিহত

রুশ সেনাদের জারি করা বিধিনিষেধ সম্পর্কে ওই বাসিন্দা বলেন, ‘মেনে চলার জন্য আমাদের কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে। তারা আমাদের সরকারের সঙ্গে একমত হয়েছে যে, রাশিয়ার সেনাদের প্ররোচিত করা আমাদের উচিত হবে না। আমরা দলবদ্ধ হয়ে চলাফেরা করতে পারব না, আমরা দ্রুত গতিতে গাড়ি চালাতে পারব না। বলামাত্র আমাদের থামতে হবে এবং তল্লাশির সময় আমাদের গাড়ির ভেতরে কী আছে তা দেখাতে হবে এবং কাউকে প্ররোচিত করা যাবে না।’

তিনি আরও জানান, বাসিন্দাদের এখন বিদ্যুৎ, পানি ও ইন্টারনেট সংযোগ রয়েছে। শোনা যাচ্ছে, চিকিৎসা সরঞ্জাম পাওয়া যেতে পারে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা