ছবি-সংগৃহিত
প্রবাস

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় এক নাবিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে চলমান যুদ্ধে অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে’ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে।

চট্টগ্রামস্থ বাংলাদেশ শিপিং করপোরেশনের ক্যাপ্টেন মুজিবুর রহমান সংবাদমাধ্যমকে জাহাজে হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ইউক্রেনকে ইরানের সঙ্গে গুলিয়ে ফেললেন বাইডেন

জানা যায়, ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজে রুশ বাহিনীর রকেট হামলার ঘটনা ঘটে। এই সময় বাংলাদেশি জাহাজটিতে আগুন ধরে যায়। জাহাজের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আগুন নেভানো হলেও হামলায় বাংলাদেশি নাবিক থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছেন।

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি থেকে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি ২৯ জন নাবিক নিয়ে ইউক্রেনে আটকা পড়ে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা