আন্তর্জাতিক

একদিনে ইউক্রেনের ৫০০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : রুশ সেনাদের হামলায় এক দিনেই ইউক্রেনের ৫০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন : টেক্সাসে টর্নেডোর আঘাতে নিহত ৩

শুক্রবার (১৬ জুন) এক বিবৃতিতে এ দাবি করে তারা।

রুশ মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ দোনেৎস্ক এবং দোনেৎস্কের দিকে ব্যর্থ হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এ সময় তাদের প্রতিহত করতে রুশ সেনা কমান্ডাররা সেনা, বিমান এবং কামান ব্যবহার করেন। আর তাদের সম্মিলিত হামলায় কমপক্ষে ৫০০ ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন।

এছাড়া পাঁচটি ট্যাংক, কয়েকটি সাঁজোয়া যান এবং অন্যান্য যুদ্ধাস্ত্র ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।

আরও পড়ুন : চীনা মুদ্রায় তেল কিনছে পাকিস্তান

এর আগে ইউক্রেন দাবি করে রাশিয়ার দখলে থাকা দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৪০০ রুশ সেনা নিহত হয়েছেন। তবে, মস্কো বলছে, ইউক্রেনের হামলায় ৬৩ জন রুশ সেনা নিহত হয়েছেন।

রুশ সেনাদের বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনের সেনারা। ইউক্রেনের সেনাবাহিনীর দাবি পাল্টা আক্রমণে তারা প্রাথমিক অবস্থায় ১০০ বর্গ কিলোমিটার এলাকা বিস্তৃত সাতটি গ্রাম স্বাধীন করেছে। যদি এ অভিযানে আরও সেনা মোতায়েন করা হয় তাহলে আরও অঞ্চল স্বাধীন করা সম্ভব হবে।

আরও পড়ুন : কাশ্মিরে সেনা অভিযান, নিহত ৫

প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর ইউক্রেনে হামলা চালায় রুশ সেনারা। এর কয়েকদিনের মধ্যেই তারা দেশটির প্রায় ২০ শতাংশ অঞ্চল দখল করে নেয়। তবে বছরের শেষ দিকে ইউক্রেনের বাহিনীর হামলার মুখে খারকিভ থেকে পিছু হটতে বাধ্য হয় রাশিয়ার সেনারা। সূত্র : দ্য গার্ডিয়ান

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা