আন্তর্জাতিক

টেক্সাসে টর্নেডোর আঘাতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে শক্তিশালী টর্নেডোর আঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০০ জন।

আরও পড়ুন : যথাসময়ে নির্বাচন হবে

বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় টেক্সাসের পেরিটন শহরে আঘাত হানে প্রচণ্ড শক্তিশালী একটি টর্নেডো। শহরটিতে প্রায় আট হাজার মানুষের বসবাস। সেখানে টর্নেডোর আঘাতে ধ্বংস হয়ে গেছে বহু মোবাইল হোম, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ভবন, গাছপালা উপড়ে পড়েছে, উল্টে গেছে অসংখ্য যানবাহন।

পেরিটনের দমকল বাহিনী প্রধান পল ডাচার জানিয়েছেন, ঝড়ে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং বিভিন্ন মাত্রায় আহত আনুমানিক ১০০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কিছু রোগীকে ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন : কানাডায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৫

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সাহায্য এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানে ইমারর্জেন্সি রেসপন্স টিমগুলোকে মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে রয়েছে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসাকর্মী, বিদ্যুৎ ও পানি সেবা সংশ্লিষ্ট কর্মীরা।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, ১২ লাখ মানুষের শহর ডালাসসহ উত্তর ও মধ্য টেক্সাসের কিছু অংশে টর্নেডোর সতর্কতা জারি রয়েছে। সংস্থাটি বলেছে, বড় শিলাবৃষ্টি এবং ক্ষতিকর দমকা হাওয়াই প্রধান হুমকি, তবে একটি বা দুটি টর্নেডোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা