ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কানাডায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আমেরিকার দেশ কানাডায় বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটিতে থাকা আরোহীদের বেশিরভাগই বয়স্ক মানুষ ছিলেন।

আরও পড়ুন : গ্রিসে নৌকা ডুবি, ৭৮ অভিবাসীর মৃত্যু

বৃহস্পতিবার (১৫ জুন) কানাডার ম্যানিটোবা প্রদেশে এ প্রাণহানির ঘটনা ঘটে। শুক্রবার (১৬ জুন) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) বরাত দিয়ে বিবিসি বলছে, কানাডার ম্যানিটোবা প্রদেশে খুব গুরুতর সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন মারা গেছেন। একটি সেমি-ট্রেলার ট্রাক এবং বেশিরভাগ বয়স্ক ব্যক্তিদের বহনকারী একটি বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : মণিপুরে মন্ত্রীর বাসভবনে আগুন

পুলিশ জানায়, উইনিপেগ থেকে পশ্চিমে ২ ঘণ্টার দূরত্বে অবস্থিত কারবেরির কাছে ট্রান্স-কানাডা হাইওয়েতে এ দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পরপরই জরুরি কর্মী এবং এয়ার অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়।

টুইটারে বেশ কয়েকটি বার্তায় ম্যানিটোবার আরসিএমপি জানিয়েছে, তারা খুব গুরুতর ও ব্যাপক হতাহত হয়েছে। এমন সংঘর্ষের জেরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং প্রধান অপরাধ ইউনিটসহ আরসিএমপির সকল টিম ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : সাবেক আইএসআই প্রধান গ্রেফতার!

এক সংবাদ সম্মেলনে আরসিএমপি জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পর বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১ টা ৪৩ মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ ১২ টি অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়। বাসটিতে বেশিরভাগ বয়স্ক নাগরিকই ডাউফিন, ম্যানিটোবা এবং আশপাশের এলাকার বাসিন্দা ছিলেন।

এদিকে দুর্ঘটনায় ২ চালকসহ অন্তত ১০ জন উল্লেখযোগ্য আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন : ক্ষমতায় এলে দুর্নীতি খুঁজে বের করব

জন প্রুভেন নামের এক প্রত্যক্ষদর্শী সিবিসি নিউজকে জানান, দুপুরের পর খাদে একটি জ্বলন্ত গাড়ি দেখতে পান তিনি।

ঐ দৃশ্যকে ‘বেদনাদায়ক’ বলে উল্লেখ করে তিনি বলেন, এতো বড় দুর্ঘটনা আমি কখনো দেখিনি।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা