ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাখমুতে উড়ল রুশ পতাকা

আন্তর্জাতিক ডেস্ক : রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের সিটি হলে রাশিয়ার পতাকা উড়িয়েছেন বলে জানিয়েছেন দেশটির ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। খবর ডেইলি সানের।

আরও পড়ুন : ভোটে হারলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

রোববার (২ এপ্রিল) রাতে সামাজিক মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে ইয়েভগেনি প্রিগোজিন বলেন, আইনের দৃষ্টিকোণ থেকে বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। ইউক্রেনের সেনারা শহরের পশ্চিম অংশে জড়ো হচ্ছে।

তিনি আরও জানান, রোববার সেন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে বোমা বিস্ফোরণে রাশিয়ার সামরিক ব্লগার ভ্লাদলিন তাতারস্কির মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে বাখমুতে উড়ানো পতাকায় তার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি লেখা হয়েছে।

আরও পড়ুন : বিস্ফোরণে রুশ সামরিক ব্লগার নিহত

ইউক্রেন ভিডিওটিকে ‘লোকদেখানো’ বলে অভিহিত করে প্রিগোজিনের দাবি প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনীয় সামরিক বাহিনী এখনো বাখমুতের নিয়ন্ত্রণ ধরে রেখেছে বলে পাল্টা দাবি করেছে তারা।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, রাশিয়া বাখমুতে হামলা বন্ধ করেনি। ইউক্রেনের সেনারা শত্রুদের বহু হামলা প্রতিরোধ করে সাহসের সাথে শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। শহরটির দখল নেওয়ার জন্য রাশিয়া গত কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে কাজ করছে

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থ...

ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলিমরা: ট্রাম্প

শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক না থাকা, দীর্ঘ সময় ক্লাস এবং শিক্ষাখাতে অর্থায়ন ক...

আলোচিত কলেজছাত্র রাকিব হত্যা: মূল আসামি গ্রেপ্তার

রাজধানীর বহুল আলোচিত কলেজছাত্র রাকিব ইসলাম হত্যা ম...

গোল ও অ্যাসিস্টে স্মরনীয় বিদায় মহাতারকা মেসির

আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের আরেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা