ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খেরসনে ইউক্রেনের অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া অধিকৃত খেরসন মুক্ত করতে রণক্ষেত্র হিসেবে ২ বাহিনীকে বিভক্তকারী ডিনিপ্রো নদী পার হওয়ার চেষ্টা করেছে ইউক্রেনীয় সেনারা।

আরও পড়ুন: বাইডেনকে হুমকিদাতা গুলিতে নিহত

বুধবার (৯ আগস্ট) ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

রুশ সামরিক ব্লগাররা জানিয়েছেন, মঙ্গলবার (৮ আগস্ট) ৭ টি নৌকা নিয়ে খেরসন শহরের পূর্ব দিকের একটি গ্রামে পৌঁছেছে ইউক্রেনীয় সেনারা। প্রতিটি নৌকায় ৬-৭ জন সেনা রয়েছেন। ইতিমধ্যে তারা রাশিয়ার প্রতিরক্ষা রেখা ভেদ করেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, নিহত ৬

তাদের দাবি, ইউক্রেনীয় সেনারা নদী পার হয়ে ৮০০ মিটার অগ্রসর হয়েছে। তবে রুশ সেনারা তাদের সাথে লড়াইয়ে কিছুটা সাফল্য পেয়েছে।

খেরসনের রুশ পন্থি প্রধান ভ্লাদিমির সালডো বলছেন, ইউক্রেনীয়দের অভিযান প্রতিহত করা হয়েছে।

আরও পড়ুন: ফ্রান্সে হলিডে হোমে আগুন, নিহত ১১

এদিকে ওয়াশিংটন ভিত্তিক থিংক ট্যাংক প্রতিষ্ঠান স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বলছে, এটি ইউক্রেনীয়দের সীমিত আকারের অভিযান হতে পারে। এছাড়া সালডো যা স্বীকার করছেন, অভিযানে ইউক্রেনীয়দের সাফল্য আরও বেশি হতে পারে। কারণ স্যাটেলাইট ছবি ইঙ্গিত দিচ্ছে, সেখানে বড় ধরনের লড়াই হয়েছে।

উল্লেখ্য, ডিনিপ্রো নদী পার হওয়ার একাধিক চেষ্টা করেছেন ইউক্রেনীয় সেনারা।

আরও পড়ুন: ঢাকায় আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান

২০২২ সালের নভেম্বরে ইউক্রেনের অভিযানের মুখে নদীর পূর্ব দিকে অবস্থান নেয় রুশ সেনারা। ঐ সময় পশ্চিম তীরের খেরসন শহর পুনরুদ্ধার করে ইউক্রেনীয় সেনাবাহিনী।

চলতি বছরের জুন মাসে ইউক্রেনের অভিজাত ৭৩ তম মেরিন স্পেশাল অপারেশন্স ইউনিট একটি অভিযান পরিচালনা করে। তবে মঙ্গলবারের অভিযান গত কয়েক মাসের মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে সংবাদ মাধ্যমটিতে উল্লেখ করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা