আন্তর্জাতিক

ইউক্রেনে এত মৃত্যুর জন্য ন্যাটোও দায়ী

সান নিউজ ডেস্ক: ইউক্রেনে এত মৃত্যুর জন্য ন্যাটোও কিছুটা দায়ী বলে মন্তব্য করেছেন, দেশটির উপ-প্রধানমন্ত্রী। বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশি নাবিকের মৃত্যুতে রাশিয়ার সমবেদনা

এ ব্যাপারে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী বিবিসি রেডিও ফোরকে বলেন, এটা অত্যন্ত অমানবিক যে নো ফ্লাই জোন ঘোষণা না করার কারণে অনেক ছোট বাচ্চা ও সাধারণ জনগণ হত্যার শিকার হবে।

ইউক্রেনের সাধারণ জনগণের রক্ত শুধুমাত্র রাশিয়ার সেনাদের হাতে না, তাদের রক্ত ন্যাটোর হাতেও লেগে আছে। কারণ ইউক্রেনের পক্ষ থেকে ন্যাটোকে অনুরোধ করা হয়েছিল ইউক্রেনের ওপর নো ফ্লাই জোন ঘোষণা করতে। কিন্তু তারা তা করেনি।

এদিকে কোনো স্থানে নো ফ্লাই জোন ঘোষণা করা মানে, সেই নির্দিষ্ট আকাশসীমায় নির্দিষ্ট একটি দেশের কোনো বিমান বা মিসাইল কোনো কিছু ওড়তে পারবে না।

আরও পড়ুন: আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী

এখন ন্যাটো যদি ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করে তাহলে তাদের সেনাদের সেখানে অবস্থান নিতে হবে এবং প্রয়োজন হলে রাশিয়ার বিমানে গুলি চালাতে হবে। গুলি চালিয়ে বিমান ভূপাতিতও করতে হবে।

এতে করে যুদ্ধ পুরো ইউরোপে ছড়িয়ে পড়তে পারে। ফলে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো ইউক্রেনের নো ফ্লাই জোনের অনুরোধে সাড়া দেয়নি।

এদিকে, ইউক্রেন ও রাশিয়ায় চলছে তুমুল যুদ্ধ। ইউক্রেন দাবি করেছে যুদ্ধে রাশিয়ার প্রায় নয় হাজার সেনা হতাহত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার ছুঁয়েছে

যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার, ২১৭টি ট্যাঙ্ক, ৩০টি যুদ্ধবিমান, ৮৪৬টির বেশি সাঁজোয়া যান ও ৩১টি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা।

তবে রাশিয়া প্রথমবারের মতো বুধবার জানায় যুদ্ধে ৪৯৮ জন রুশ সেনা নিহত হয়েছেন। তাছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত এক হাজার ৫৯৭ সেনা। স্থানীয় সময় ২ মার্চ রাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বিশ্বে করোনা রোগী ৪৪ কোটি ছাড়াল

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, তাদের হামলায় ইউক্রেনের সেনাসহ দুই হাজার ৮৭০ জন নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। টানা কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে লড়াই চলছে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা