খেলা

শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ক্রীড়া সংগঠক ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের নামে দেয়া হচ্ছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। সাত ক্যাটাগরিতে ১০ জন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারপ্রাপ্তরা ১ লাখ টাকা ও সম্মাননা স্মারক পাবেন।

বুধবার (৪ আগস্ট) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জাপানের টোকিও থেকে ভার্চুয়ালি পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। যারা পুরস্কার পাচ্ছেন: আজীবন সম্মাননা-কাজী সালাউদ্দিন, ক্রীড়াবিদ-মাহফুজা খাতুন শিলা (সাঁতার), রোমান সানা ও মাবিয়া আক্তার সীমান্ত।

ক্রীড়া সংগঠক-মনজুর কাদের ও ক্য শৈ হ্লা। উদীয়মান ক্রীড়াবিদ-আকবর আলী (ক্রিকেট), ফাহাদ রহমান(দাবা) ও উন্নতি খাতুন (ফুটবল)। ক্রীড়া ফেডারেশন- বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রীড়া সাংবাদিক- মুহাম্মদ কামরুজ্জামান। পৃষ্ঠপোষক- ওয়ালটন।

আগামীকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) শহীদ শেখ কামালের জন্মদিনের দিন পুরস্কারপ্রাপ্তরা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পুরস্কার গ্রহণ করবেন। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্রীড়া প্রতিমন্ত্রী মনোনীতদের নাম ঘোষণা করে বলেছেন, ‘প্রথমবারের মত শেখ কামালের নামে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দেওয়া হচ্ছে। যাচাই বাচাই করে চূড়ান্ত হয়েছে সবকিছু।’

এরপরই তিনি যোগ করেন, ‘আমরা আনন্দিত ও গর্বিত। বর্তমান খেলোয়াড় স্পন্সর ও সংস্থা এবং সাংবাদিকসহ সবাইকে পুরস্কার দিতে পেরে ভালো লাগছে। আশা করছি ভবিষ্যতে আরও ভালোভাবে করতে পারবো। সবাইকে আমরা মূল্যায়িত করতে চাই। প্রতি বছর যেন এই পুরস্কার দেওয়া হয় তা করার চেষ্টা থাকবে।’যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন ভার্চুয়াল এই সভাতে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা