খেলা

বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার পর বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলতি মাসেই বাংলাদেশে আসবে কিউইরা।

বুধবার (৪ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড টিম।

অস্ট্রেলিয়া সিরিজের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজের আগে আগামী ২৯ আগস্ট বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্ল্যাকক্যাপসরা।

আগস্টে এলেও সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মাঠে নামবে আগামী ১ সেপ্টেম্বর। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১০ সেপ্টেম্বর।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা