সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী যুবদল।
বুধবার সকালে শহরের আমতলা রোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক শামিম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আনিচুর রহমান পান্নু, এনামুল হক সাজু ও সেলিম হাসানসহ আরো অনেকে।
এ সময় বক্তারা দেশের স্থিতিশীলতা রক্ষা এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সাননিউজ/বান্না