ছবি-সংগৃহীত
খেলা

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক : আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। এ সফরে কিউইদের বিপক্ষে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। ডিসেম্বরের মাঝমাঝি অনুষ্ঠিত হবে সিরিজটি।

আরও পড়ুন : প্রটিয়াদের হারিয়ে সিরিজ টাইগারদের

মঙ্গলবার (১৮ জুলাই) ২০২৩-২৪ সালের ক্রিকেটের সূচি প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)। সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর।

আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুুখি হবে নিউজিল্যান্ড-বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে ডানেডিনে। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ ডিসেম্বর। ভেন্যু যথাক্রমে নেলসন এবং নেপিয়ার।

এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ তিনটি মাঠে গড়াবে যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটির ভেন্যু নেপিয়ার। পরের দুটি ম্যাচ হবে তাউরাঙ্গাতে।

আরও পড়ুন : বিসিবি’র নতুন কিউরেটর হেমিং

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি-

ওয়ানডে সিরিজ

১ম ম্যাচ
১৭ ডিসেম্বর, ভেন্যু: ডানেডিন

২য় ম্যাচ
২০ ডিসেম্বর, ভেন্যু: নেলসন

৩য় ম্যাচ
২৩ ডিসেম্বর, ভেন্যু: নেপিয়ার

টি-টোয়েন্টি সিরিজ

১ম ম্যাচ
২৭ ডিসেম্বর, ভেন্য: নেপিয়ার

২য় ম্যাচ
২৯ ডিসেম্বর, ভেন্যু: তাউরাঙ্গা

৩য় ম্যাচ
৩১ ডিসেম্বর, ভেন্যু: তাউরাঙ্গা

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা