খেলা

সিরিজ জিতে নিলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কাছে সিরিজ খুয়ালো টি-২০’র বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। যদিও কিছুদিন আগে অস্ট্রেলিয়াকে এই ফরম্যাটেই হারিয়েছিলো ক্যারিবিয়ানরা।

মঙ্গলবার (৩ আগস্ট) রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম এবং শেষ টি-২০তে মাঠে নামে পাকিস্তান। বৃষ্টি বাধায় ম্যাচটি শেষ করা হয়নি। পরে আর মাঠে নামা না গেলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। আর তাতেই ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল।

এই সিরিজের শুরুটাই ভালো ছিল না। ওয়েস্ট ইন্ডিজের আগের সিরিজ করোনায় বিলম্বিত হওয়ার কারণে এক ম্যাচ বাতিল হয়ে যায়।দ্বিতীয় ম্যাচের দিন বৃষ্টির কারণে খেলার দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ইনিংসপ্রতি ৯ ওভারে। যেখানে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান করেছিল ক্যারিবীয়রা। এরপর বৃষ্টির কারণে আর মাঠে নামা হয়নি।

তৃতীয় ম্যাচে অবশ্য জয় পেয়েছে মিসবাহ-উল-হকের শিষ্যরাই। চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল উইন্ডিজ। ১.২ ওভারে ১৫ রান সংগ্রহ করার পর আসে বৃষ্টি। আর তাতেই পণ্ড সে ম্যাচ। অনেকটা বৃষ্টির আশীর্বাদেই সিরিজ জিতে নিলো পাকিস্তান।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা