খেলা

ম্যারাডোনার মৃত্যুতে কাঁদছে ক্রিকেট বিশ্বও

ক্রীড়া ডেস্ক : দিয়েগো ম্যারাডোনা, তিনি কি শুধু ফুটবলেরই মহানায়ক? তার জনপ্রিয়তাকে কি শুধু একটি খেলার গণ্ডিতেই আটকে রাখা যায়? না, ম্যারাডোনা স্বপ্নের নায়ক ছিলেন বিশ্বের কোটি ক্রীড়াপ্রেমীর, সব পেশার সব জায়গার মানুষের।

এই ম্যারাডোনার হঠাৎ চলে যাওয়ার খবরে শোকস্তব্ধ তার ভক্তকুল। যে ভক্তকুলের মধ্যে রয়েছেন ক্রিকেট তারকারাও। আর্জেন্টাইন খুদেরাজের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তারা।

‘ক্রিকেট ঈশ্বর’ খ্যাত ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ফুটবল ঈশ্বরের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন, ‘ফুটবল এবং বিশ্ব ক্রীড়াঙ্গন আজ সর্বকালের সেরা খেলোয়াড়দের একজনকে হারাল। ওপারে ভালো থাকবেন দিয়েগো ম্যারাডোনা। আমরা আপনাকে মিস করব।’

ভারতের অন্যতম সফল অধিনায়ক এবং বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি টুইট করে লিখেছেন, ‘আমার নায়ক আর নেই। মাই ম্যাড জিনিয়াস রেস্ট ইন পিস। আমি ফুটবল দেখতাম শুধু তোমার জন্যই।’

শ্রীলঙ্কার সাবেক পেস কিংবদন্তি চামিন্দা ভাস টুইট করেছেন, ‘দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ছিলেন। ওপারে ভালো থাকবেন।’

পাকিস্তানি গতিতারকা ওয়াহাব রিয়াজের টুইট, ‘হৃদয় ভাঙার মতো খবর। ওপারে ভালো থাকবেন ম্যারাডোনা।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা