জাহাঙ্গীর আলম
রাজনীতি

আমাদের পরিবার জন্মগতভাবে আ’লীগ

নিজস্ব প্রতিবেদক: আমরা আওয়ামী লীগের সমর্থক। আমার মা ও আমাদের পরিবার জন্মগতভাবে আওয়ামী লীগ। কেউ মানুক বা না মানুক সেটা তাদের ব্যাপার বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমাধিতে মেয়র জায়েদার শ্রদ্ধা

রোববার (২৮ মে) বেলা সাড়ে ১২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও মা জায়েদা খাতুনকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সারাজীবন আওয়ামী লীগ করেছি, এখনও আছি। কে কী বলল তাতে কিছু যায় আসে না। আর আমার বহিষ্কারের বিষয়টি দলীয় ব্যাপার। এ বিষয়ে দল বুঝবে।

জাহাঙ্গীর আলম বলেন, আমার মা মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। নির্বাচনের মনোনয়ন ফরম কেনার পর আমি এসেছিলাম। সেসময় আমি শ্রদ্ধা শেষে দোয়া নিয়েছিলাম। আজ আমার মা-ও শ্রদ্ধা জানিয়ে দোয়া নিয়ে গেলেন। উনার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) উছিলায় আমরাও যেন ভালো থাকতে পারি। আমরা মহান নেতা বঙ্গবন্ধুর কাছে এসেছি, নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বাড়িতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা সহযোগিতা চাই।

আরও পড়ুন: সীমান্তে সংঘর্ষ, নিহত ৫

জায়েদা খাতুন বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নে আমি সকলের সহযোগিতা চাই। সকলের সঙ্গে মিলেমিশে গাজীপুর সিটির উন্নয়নে কাজ করবো। উন্নয়নের কাজে আমার ছেলে জাহাঙ্গীরও সঙ্গে থাকবে।

এর আগে ছেলে জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তাদের সঙ্গে প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা