ছবি : সংগৃহিত
রাজনীতি
নোয়াখালী

বিএনপির সমাবেশে সাংবাদিক লাঞ্ছিত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে বিএনপির জনসমাবেশে সংবাদকর্মীদের সাথে অশোভন আচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : আ.লীগের রাজনৈতিক ভবিষ্যত নেই

শনিবার (২৭ মে) বিকেলে জেলা শহরের মাইজদীর নোয়াখালী প্রেসক্লাব সড়কে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত তিনজনকে শনাক্ত করেছেন ভুক্তভোগী সংবাদ কর্মীরা।

ভুক্তভোগী সাংবাদিকেরা অভিযোগ করে বলেন, সমাবেশের মঞ্চের সামনে সাংবাদিকদের জন্য জায়গা রাখা হলেও নেতা-কর্মীদের কারণে সেখানে দাঁড়াতে পারেননি সংবাদ কর্মীরা। প্রধান অতিথির বক্তব্য দেওয়ার আগমুহূর্তে সংবাদকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় ছবি ও ভিডিও নিতে সমস্যা হওয়ায় নেতা-কর্মীদের ক্যামেরা থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করলে তারা উপস্থিত সংবাদকর্মীদের ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে সংবাদকর্মীদের ‘আওয়ামী লীগ সরকারের দালাল’ বলে তাদেও দিকে তেড়ে আসেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত ও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন : ভিসানীতি নিয়ে মাথাব্যথা নেই

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার বলেন, আমি বিষয়টি তখন খেয়াল করিনি, পরে শুনেছি। এমন ঘটনা কারও প্রত্যাশিত না। বিষয়টির জন্য আমরা দুঃখিত। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের বাসায় বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, এ ঘটনা নিয়ে তিনি জেলার নেতাদের সঙ্গে বসেছেন। দলের কতিপয় অতি উৎসাহী নেতাকর্মী মুঠোফোনে সমাবেশের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের সতর্ক করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা