ছবি: সংগৃহীত
রাজনীতি

নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে

নিজস্ব প্রতিনিধি: সরকার পতনের যুগপৎ আন্দোলনের ১০ দফাসহ দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির জনসমাবেশ।

আরও পড়ুন: আমেরিকার ভিসানীতিতে ঘুম হারাম

শনিবার (২৭মে) দুপুর আড়াইটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।

পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হন দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও আজকের এ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: নোয়াখালীতে সমাবেশ ঘিরে গ্রেফতার ৬

দলের অন্যান্য দাবির সঙ্গে মহানগর দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া দেশের ১৫ জেলা ও মহানগরে আজ জনসমাবেশ করছে বিএনপি। একই সঙ্গে সমমনা গণফোরাম জোটের উদ্যোগেও একই কর্মসূচি পালন করা হচ্ছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা