ছবি-সংগৃহীত
রাজনীতি

ভিসানীতি নিয়ে মাথাব্যথা নেই

নিজস্ব প্রতিবেদক : আমেরিকার নতুন ভিসানীতি নিয়ে সরকারের মাথাব্যথা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি

তিনি বলেন, আমরা তো নির্বাচন সুষ্ঠু করবো, অবাধ-নিরপেক্ষ করবো। গাজীপুরে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছি। কাজেই বাইরে কে নিষেধাজ্ঞা দিলো, ভিসা বন্ধ করে দিলো- তা নিয়ে শেখ হাসিনার মাথাব্যথা নেই। দেশি-বিদেশি কাউকে আমরা ভয় পাই না। আমরা আমাদের নীতিতে অটল হয়ে নির্বাচন চাইছি।

শনিবার (২৭ মে) বিকেলে রাজধানীর উত্তর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নতুন ভিসানীতিতে আমেরিকা বলেছে- সুষ্ঠু নির্বাচনে যারাই বাধা দেবে তাদের ভিসা বন্ধ করে দেবে। এখানে আমাদের কিছুই নেই। সবশেষ গাজীপুরে সুষ্ঠু নির্বাচন করে দেখিয়ে দিয়েছি আমরা সুষ্ঠু নির্বাচন করবো।

আরও পড়ুন : ঢাকায় ওআইসির মহাসচিব

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মার্কিন নতুন ভিসানীতিতে আমাদের একটা লাভ হয়েছে, এতোদিন তারা নালিশ করেছে আমেরিকার দরবারে, নিষেধাজ্ঞা আসবে...নিষেধাজ্ঞা কই? নিষেধাজ্ঞা এখন তাদের বিরুদ্ধে নতুন ভিসানীতিতে, নির্বাচনে গোলমাল করলে ভাঙচুর, মানুষ পোড়ালে, বাস পোড়ালে, যারাই জ্বালাও-পোড়াও রাজনীতি করবে, আগুন সন্ত্রাস করবে, তারাই আজকে ভয় পাচ্ছে।

তিনি বলেন, আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, কাজেই দেশি-বিদেশি কাউকে আমরা ভয় পাই না। আমরা আমাদের নীতিতে অটল হয়ে নির্বাচন চাইছি। খেলা হবে। আমরা প্রস্তুত, খেলা হবে।

ওবায়দুল কাদের বলেন, ফাইনাল খেলা, আগামী নির্বাচনে নৌকা বনাম ধানের শিষ খেলা হবে। বাংলার মানুষ ধানের শিষ চায় না। তৈরি হয়ে যান, প্রস্তত হয়ে যান।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি

নাটক নাটক খেলা শুরু হয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কেরানীগঞ্জে বিএনপির নাটক ধরা খেয়েছে। কেরানীগঞ্জে নাটক, খাগড়াছড়িতেও নাটক। নাটক বানাচ্ছে আওয়ামী লীগকে আক্রমণকারী হিসেবে সাজাতে এই নাটক।

তিনি বলেন, আমেরিকা যে ভিসানীতি প্রকাশ করেছে তাতে, নির্বাচনে বাধা দিলে খবর আছে। সেজন্য বিএনপি নতুন কৌশল নিয়েছে।

সান ‍নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা