ছবি-সংগৃহীত
সারাদেশ

যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি

জেলা প্রতিনিধি : কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি। আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে হয় সেই ব্যাপারে তারা ভূমিকা রাখবে বলেছে।

আরও পড়ুন : শর্তসাপেক্ষে এসকর্ট পাবেন রাষ্ট্রদূতরা

শনিবার (২৭ মে) দুপুরের টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আওয়ামী যুবলীগের জেলা সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ভিসা প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি। কেউ যদি নির্বাচনকে ব্যাহত করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ২০১৩, ১৪ ও ১৫ সালে যা ঘটেছে সেই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এবং সকল মানুষ যাতে ভোট দিতে পারে নির্বিঘ্নে সেই বিষয়ে বলা হয়েছে।

আব্দুর রাজ্জাক বলেন, আগামী নির্বাচন যেকোনো মূল্যে সুষ্ঠু, সুন্দর সকলের নিকট গ্রহণযোগ্য হবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন, সরকারের এখানে কিছুই করার নেই। আমরা আশাবাদি বিএনপিও নির্বাচনে আসবে, দেশে সুষ্ঠু নির্বাচন হবে। তারপরেও যদি ষড়যন্ত্র করে অসাংবিধানিক সরকার আনতে চায়, নির্বাচনকে বানচাল করতে চায় তাহলে এদেশের প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মোকাবেলা করবে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের ভিসা বড়লোকরা নেয়

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভিসার ব্যাপারে যে বিষয়টি বলেছে, এতে আমাদের হতাশ হওয়ার কিছুই নেই। আমরা যেটি চাই সেটি হচ্ছে সুন্দর নির্বাচন। গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে সেটি বাংলাদেশে হবে। একটি বড় নির্বাচন প্রভাব বিস্তার করবে। তার অর্থ এই না আমরা জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাবো।

মন্ত্রী বলেন, ৩০০ সিট রয়েছে, কিন্তু আমাদের দরকার ১৫০টি সিট। আমরা সব জায়গায় জিততে পারি না। নানা ফ্যাক্টর কাজ করে। গাজীপুর সিটি নির্বাচন সুন্দর একটি নির্বাচন হয়েছে। তাতে আমরা খুশি। আমরা চেয়েছিলাম গ্রহণযোগ্য নির্বাচন। জাতিকে দেখিয়েছি গাজীপুরে নির্বাচনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন। আমরা ফলাফল নিয়ে বিচলিত নই।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়? 

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

৯৩ শিক্ষানবিশ এএসপিকে একযোগে বদলি

একযোগে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি...

বেড়েছে উৎপাদন কিন্তু সংকটে দেশের চা-শিল্প

ব্রিটিশ আমল থেকে অর্থাৎ প্রায় ১৭০ বছর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখ...

আশুলিয়ায় জুলাই শহীদদের স্মরণে স্মৃতি সমাবেশ

ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহতদের সু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা