ছবি : সংগৃহিত
সারাদেশ
রোগীদের সঙ্গে প্রতারণা

হাসপাতাল ফটক থেকে দালাল গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : রোগীর সঙ্গে প্রতারণার অভিযোগে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে ১ দালালকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন : অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গ্রেফতার মো. স্বপন ওরফে সফা (৪৫) জেলার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী গ্রামের মৃত হাফেজ আহমেদ পাটোয়ারীর ছেলে।

শনিবার (২৭ মে) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।

আরও পড়ুন : এক কাতলেই বাজিমাত!

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রোগীদের ভয় দেখিয়ে চিকিৎসা সেবার নামে টাকা আদায়, জোরপূর্বক প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে যেতে বাধ্য করা, রোগীর স্বজনদের মারধর, হাসপাতাল কম্পাউন্ডে ছিনতাই সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, পুলিশের জিজ্ঞাসাবাদে স্বপন হাসপাতাল এলাকায় বড় একটি দালালচক্র রয়েছে বলে স্বীকার করে।

দালালচক্রের সদস্যরা দিন-রাত হাসপাতাল এলাকায় ঘোরাফেরা করে এবং কোনো রোগী এলে তারা এগিয়ে গিয়ে রোগীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে ভালো চিকিৎসা সেবার নাম করে, প্রাইভেট হাসপাতালে 'ভালো ডাক্তারের কাছে নিয়ে ভর্তি করাবে এবং অল্প খরচে রোগীর পরীক্ষা নিরীক্ষা করাবে' বলে প্রতারণা করে রোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। এছাড়া প্রাইভেট হাসপাতালে রোগী পাঠিয়ে বিরাট অংকের কমিশন ও আদায় করে।

আরও পড়ুন : পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পুলিশ সুপার শহিদুল ইসলাম আরও বলেন, গ্রেফতারকৃত আসামির পকেটে জেনারেল হাসপাতালে ভর্তির টোকেন পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা