ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
আফগান-ইরান

সীমান্তে সংঘর্ষ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের শাসক তালেবানের যোদ্ধাদের সাথে ইরানের সীমান্ত বাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনায় দুই পক্ষের সেনা আহত ও নিহত হয়েছেন। মূলত নদীর পানি নিয়ে বিরোধে দুই দেশের মধ্যে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটে।

আরও পড়ুন : পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

শনিবার (২৭ মে) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ইরনা নিউজ।

ইরানের উপ-পুলিশ প্রধান জেনারেল কাসিম রেজাইরের দাবি, শনিবার সকালে তালেবান যোদ্ধারা প্রথমে ইরানের সিস্তান ও বেলুচিস্তান এবং আফগানিস্তানের নিমরোজ প্রদেশে গুলি ছোঁড়ে। এর জবাবে ইরান তালেবানের ওপর ব্যাপক গুলিবর্ষণ ও হামলা চালায়।

আরও পড়ুন : এরদোয়ানের ভাগ্য নির্ধারণ আজ

তবে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর দাবি করছেন, ইরান আগে গুলি ছুঁড়েছে। দুই পক্ষের গোলাগুলিতে ২ জন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে, তালেবানের হামলায় তাদের কমপক্ষে ৩ সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এই ঘটনার পর আফগানিস্তান-ইরান সীমান্তের সর্ববৃহৎ বাণিজ্যিক পথ মালিক বর্ডার ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ভিসা নিয়ে ইইউ’র নীতি ভিন্ন

দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে এমন সময় এ গোলাগুলির ঘটনা ঘটল, যখন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চলতি মাসের শুরুতে হুঁশিয়ারি দিয়েছিলেন, হেলমান্দ নদীর ওপর ইরানের যে অধিকার আছে তালেবান যেন সেটি খর্ব না করে।

যেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে, সেখানকার সাধারণ মানুষ পালিয়ে যান।

আরও পড়ুন : নৈসর্গিক সৌন্দর্য চিত্রকর্মের...

জানা গেছে, তালেবানরা যেসব অস্ত্র ব্যবহার করেছে, সেগুলো যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলোর সেনারা ব্যবহার করত।

প্রসঙ্গত, ১৯৭৩ সালে আফগানিস্তান ও ইরানের মধ্যে হেলমান্দ নদী নিয়ে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, ইরানে প্রবেশ করা হেলমান্দ নদীর প্রবাহে কোনো বিঘ্ন ঘটাবে না আফগানিস্তান।

খবর : আরব নিউজ

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা