সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে হামলায় ১৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান সীমান্তের কাছে তালেবানের হামলায় অন্তত ১৬ সেনা নিহত হয়েছে। এসময় আরও ৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : বলিভিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৩

পাকিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, তিন দিক থেকে সেনাদের তল্লাশি চৌকিতে হামলা চালানো হয়। যা প্রায় দুই ঘণ্টা ধরে চলে।

তিনি আরও জানান, হামলায় ১৬ জন নিহত হয়েছেন ও পাঁচজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এ সময় জঙ্গীরা সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জাম জ্বালিয়ে দেয়।

আরও পড়ুন : জার্মানির মার্কেটে গাড়ি হামলায় নিহত ২

অন্য এক গোয়েন্দা কর্মকর্তা জানান, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকিন এলাকায় এই হামলার ঘটনা ঘটে, যা আফগানিস্তান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার ভেতরে।

পাকিস্তান তালেবান এক বিবৃতি দিয়ে এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, তাদের শীর্ষ কমান্ডারদের হত্যার বদলা নিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা