সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বলিভিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার ল্যান্ডলকড দেশ বলিভিয়ার আন্দিজ পর্বতমালার হাইওয়েতে ট্রাক-বাসের মধ্যে সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৩ জন।

শুক্রবারের (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি।

আরও পড়ুন: রাশিয়ার কুরস্কে ইউক্রেনের হামলায় নিহত ৬

প্রাথমিক তদন্তে জানা যায়, বলিভিয়ার আন্দিজ পর্বতমালার হাইওয়েতে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে বলিভিয়ার রাজধানী লা পাজের সঙ্গে ওরুরো শহরের সাথে সংযোগকারী ওই হাইওয়েতে ঘটা দুর্ঘটনার বিষয়ে এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ।

এদিকে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ফুটেজে দেখা যায় সড়কে বেশ কিছু লাশ পড়ে আছে। এর পাশেই দুর্ঘটনাকবলিত বাসটিও দাঁড়িয়ে আছে। ঐ বাসে যাত্রী ধারণ ক্ষমতা সর্বোচ্চ ২১ জনের মতো।

লা পাজ ট্রানজিট পুলিশের প্রধান মারকো চেসপেডস জানান, বর্তমানে ঘটনাস্থলে ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, এতে কমপক্ষে ৩ জন আহত হয়েছে। তাদের লা পাজের কাছাকাছি অবস্থিত এল এইতো শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা