ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কিয়েভে ব্যাপক ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতের আঁধারে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় কমপক্ষে ১ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন : বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

রোববার (২৮ মে) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি বলছে, রাশিয়ার হামলার পর কিয়েভের একটি পেট্রোল স্টেশনের কাছে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো। এছাড়া সেখানে আহত হয়েছেন এক নারী।

আরও পড়ুন : নৈসর্গিক সৌন্দর্য চিত্রকর্মের মূল উপজীব্...

কিয়েভের দিকে ধেয়ে আসা ২০ টিরও বেশি ড্রোনকে গুলি করে ধ্বংস করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ‘ড্রোনের নতুন ঢেউ’ এগিয়ে আসছে বলে দাবি করছেন তিনি।

কর্মকর্তারা বলছেন, ড্রোনের টুকরো পড়ে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন : শর্তসাপেক্ষে এসকর্ট পাবেন রাষ্ট্রদূতরা

সম্প্রতি কিয়েভের ওপর আক্রমণ আরও জোরদার করেছে রাশিয়া। এর মাধ্যমে ইউক্রেনের রাজধানীর প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে চাইছে রুশ বাহিনী।

এর আগে উত্তর-পশ্চিমের ভলিন থেকে দক্ষিণ-পূর্বে ডিনিপ্রোপেট্রোভস্ক পর্যন্ত ইউক্রেনের ১২ টি অঞ্চলে বিমান হামলার সতর্কতা সক্রিয় করা হয়।

মেয়র ক্লিটসকো সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কিয়েভের বাসিন্দাদের ‘আশ্রয়কেন্দ্রে থাকতে’ অনুরোধ করেন। একই সাথে রুশ হামলার কারণে রাতটি তাদের জন্য কঠিন হবে বলেও সতর্ক করেন তিনি।

আরও পড়ুন : বিএনপি ক্ষমতায় গেলে আত্মহত্যার ঘোষণা

মেয়র ভিটালি ক্লিটসকো আরও জানান, ড্রোনের টুকরো পড়ে রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় কমপক্ষে ২ টি উঁচু ভবনে আগুন লেগেছে। সেসব এলাকায় জরুরি কর্মীদের মোতায়েন করা হয়েছে।

সাম্প্রতিক এসব হামলায় রাশিয়া তথাকথিত কামিকাজে ড্রোনের পাশাপাশি ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করছে। দখলকৃত ভূখণ্ড থেকে রুশ সেনাদের সরিয়ে দেওয়ার জন্য ব্যাপকভাবে প্রত্যাশিত ইউক্রেনের পাল্টা আক্রমণের আগে কিয়েভে সর্বশেষ এ হামলার ঘটনা ঘটল।

আরও পড়ুন : মাদারীপুরে প্রকৌশলী গবেষণা ইনষ্টিটিউট

এর আগে শনিবার (২৭ মে) ইউক্রেনের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের একজন বিবিসিকে জানান, তার দেশ রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযানের জন্য প্রস্তুত।

ইউক্রেনের শক্তিশালী ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি ওলেক্সি ড্যানিলভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দখলদার বাহিনীর কাছ থেকে এলাকা পুনরুদ্ধার করার জন্য পাল্টা আক্রমণ আগামীকাল, পরশু বা এক সপ্তাহের মধ্যে শুরু হতে পারে।

আরও পড়ুন : সৌদি সফর শেষে ফিরলেন সেনাপ্রধান

অবশ্য গত কয়েক মাস ধরে ইউক্রেন পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে। তবে সেই আক্রমণ শুরুর আগে সৈন্যদের প্রশিক্ষণ এবং পশ্চিমা মিত্রদের কাছ থেকে সামরিক সরঞ্জাম গ্রহণের জন্য যতটা সম্ভব বেশি সময় নিচ্ছে দেশটি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা