ছবি : সংগৃহিত
জাতীয়

সৌদি সফর শেষে ফিরলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আরও পড়ুন : মাদারীপুরে প্রকৌশলী গবেষণা ইনষ্টিটিউট

শনিবার (২৭ মে) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর সূত্রে, সফরকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রয়াল সৌদি ল্যান্ড ফোর্সেস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাদ বিন আব্দুল্লাহ আল-মোতাইর; রয়াল সৌদি আর্মড ফোর্সেস এর চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও পড়ুন : নৈসর্গিক সৌন্দর্য চিত্রকর্মের মূল উপজীব্য

সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি সৌদি আরবের রিয়াদে আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন এবং পবিত্র ওমরাহ পালন করেন।

জেনারেল শফিউদ্দিন আহমেদ এর এই সফরের মধ্য দিয়ে সৌদি আরব ও বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।

আরও পড়ুন : বিশ্ব শান্তির পক্ষে ছিলেন বঙ্গবন্ধু

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৩ মে) সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

দীর্ঘ ৯ বছরের পথচলার আবেগঘন ম্মৃতিচারণ পলাশের

বাংলাদেশের নাট্যজগতে দীর্ঘ প্রায় এক দশক ধরে রাজত্ব করা এবং দর্শকদের হৃদয়ে স...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ দু'জন গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পু...

হাতিয়ায় এনজিও’র পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নোয়াখালীর হাতিয়ায় মৃত অজিফা খাতুনের ৪৮ শতাংশ জমি জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা