উঠান বৈঠকে বক্তব্য রাখছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ/ ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে আত্মহত্যার ঘোষণা

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপি ক্ষমতায় গেলে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

আরও পড়ুন: মৌলভীবাজারের জোৎস্না লন্ডনে মেয়র

শনিবার (২৭ মে) সন্ধ্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভূটিয়ারকোনা গ্রামে মাস্টার বাড়ি এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচারণায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যদি আমি শুনতে পারি নৌকা হেরে গেছে, খালেদা জিয়া ক্ষমতায় গেছে। তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না। আমার বেঁচে থাকার কোনো দরকার নাই।

আরও পড়ুন: উলিপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

সাংসদ বলেন, আপনারা যদি নৌকায় ভোট না দেন, তাহলে জাতির সঙ্গে বেইমানী হবে। তাই অনুরোধ করবো, আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আরেকবার সুযোগ দেন। যাতে এ দেশে রাজাকার, আলবদর এবং খালেদা জিয়া আর ক্ষমতায় না আসতে পারে।

তিনি আরও বলেন, আমার কোনো সহায়-সম্পদ নাই। ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা-পয়সা নাই। এখন আমি নিঃস্ব, রিক্ত হিসেবে আপনাদের মাঝে আছি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।

আরও পড়ুন: আ.লীগের রাজনৈতিক ভবিষ্যত নেই

এসময় উঠান বৈঠকে, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজীব, জেলা পরিষদ সদস্য গোলাম সামদানী খান সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, ইউপি চেয়ারম্যান আল ফারুক, শেখ মুক্তাদির শাহিন উপস্থিত ছিলেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা