ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

৫২.৭ ভাগ ভোট পেয়ে জয়ী হবেন!

আন্তর্জাতিক ডেস্ক : কোন্ডা নামের এক সংস্থার জরিপে উঠে এসেছে তুরস্কে রজব তাইয়্যিপ এরদোগান ৫২.৭ ভাগ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচিত হবেন। আর ৪৭.৩ ভাগ ভোট পাবেন তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারুগ্লু।

আরও পড়ুন : কিয়েভে ব্যাপক ড্রোন হামলা

রোববার (২৮ মে) তুরস্কে দ্বিতীয় রাউন্ডের ভোটের ঠিক আগ মুহূর্তে সংস্থাটির এক জরিপে এমন কথাই বলা হয়েছে। তবে ভোট মানেই খেলা এবং তাতে যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে।

বর্তমান প্রেসিডেন্ট এরদোগান গত ১৪ মে নির্বাচনের প্রথম রাউন্ডে ৪৯.৫২ শতাংশ ভোট পেয়ে সবার আগে ছিলেন। তবে সামান্যর জন্য তিনি নির্ধারিত সংখ্যক ভোট পেতে সক্ষম হননি।

নির্বাচনে ৪৪.৮৮ শতাংশ ভোট পেয়ে কাছাকাছি ছিলেন কামাল কিলিচদারুগ্লু। এই দু’জনের মধ্যেই আজ চূড়ান্ত ধাপে প্রতিদ্বন্দ্বিতা হবে।

আরও পড়ুন : ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন

উভয় প্রার্থীই জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। প্রথম দফার নির্বাচনে তৃতীয় স্থানে থাকা কট্টর জাতীয়তাবাদী প্রার্থী সিনান ওগান সমর্থন দিয়েছেন এরদোগানকে।

তিনি ওই নির্বাচনে ভোট পেয়েছিলেন ৫.১৭ ভাগ। তার ভোটগুলো এরদোগান পেলে তিনি সহজেই জয়ী হয়ে যাবেন। তবে সব ভোট আসবে কিনা তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে সংশয় কাজ করছে।

এদিকে কিলিচদারুগ্লুকে আরেক জাতীয়তাবাদী উমিত ওজদাগ সমর্থন দিয়েছেন। তিনি প্রথম দফার নির্বাচনে ২.২ ভাগ ভোট পেয়েছিলেন।

আরও পড়ুন : এরদোয়ানের ভাগ্য নির্ধারণ আজ

প্রথম ধাপের নির্বাচনের আগে দুই প্রার্থী যেভাবে প্রচার-প্রচারণা চালিয়েছিলেন, ১৪ মের পর দ্বিতীয় ধাপের জন্য প্রায় ছয় কোটি ৪০ লাখ ভোটারকে আকৃষ্ট করতে তেমন কিছুই করেননি তারা। এই সময়ে তারা বিভিন্ন বার্তা দিয়েছেন এবং স্বল্পসংখ্যক জনগণের সাথে মিলিত হয়েছেন।

রানঅফের দুই দিন আগে প্রেসিডেন্ট এরদোগান শুক্রবার (২৬ মে) ইস্তাম্বুলে নারীদের একটি বিশাল সমাবেশে ভাষণ দিয়েছেন। তিনি রোববারের নির্বাচনে তাদের সমর্থন চেয়েছেন।

আরও পড়ুন : পাকিস্তানে তুষারধসে নিহত ৯

এরদোগানের দল ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (এ কে পার্টি) মহিলা শাখা এ সভার আয়োজন করে। এর সময় শুরু থেকে তাকে সমর্থন দেয়ার জন্য নারীদের ধন্যবাদ জানান এরদোগান।

ক্ষমতাসীন এ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা রোববার বিজয় অর্জন করব এবং সোমবার ইস্তাম্বুল বিজয় উদযাপন করব।’সূত্র : আরব নিউজ, আল জাজিরা, ডেইলি সাবাহ

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা