সংগৃহীত ছবি
রাজনীতি

তদন্ত কমিটি প্রত্যাখ্যান করলাম

সান নিউজ ডেস্ক: ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈ বলেন, আপনাদের কাছে খবর আছে- ছাত্রলীগের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেখানে বেনজীর হোসেন নীশি আছেন। রোকেয়া হলের এজিএসকে মারধরের ঘটনায় পিবিআইয়ের তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় নীশির বিরুদ্ধে মামলা হয়েছে। একটা মামলার আসামি কীভাবে তদন্ত কমিটিতে থাকতে পারেন! আমরা এ তদন্ত কমিটি প্রত্যাখ্যান করলাম।

আরও পড়ুন: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় ইডেন কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈ ৷
ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগের একাংশ।

এমনিতেই তারা এসে রুমের বিষয়ে কথা বলেন। মারবে, ধরবে, থাপড়াবে এসব করে। আজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক যদি আমার ফোন ধরতেন, তাহলে আমার অভিযোগ জানাতে পারতাম। আমরা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে গেলে আমাদের বাসায় ঢুকতে দেওয়া হয় না।

‘আমরা ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে আবাঞ্ছিত ঘোষণা করছি। সেই সঙ্গে ছাত্রলীগের এ তদন্ত কমিটি আমরা মানি না। রিভা ও রাজিয়াকে বহিষ্কার করে তদন্ত করতে হবে।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে

এসময় ইডেন কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির ২০-২৫ জন ছাত্রলীগ নেত্রী উপস্থিত ছিলেন৷

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

বালিয়াডাঙ্গীতে একতা মানবাধিকার পরিষদের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানবাধিকার সুরক্ষা,...

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি!

এক নজরে: ঘটনা: বাহরাইনে অবস্থিত মা...

বিদ্যুৎ সাশ্রয়ে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে সোলার প্যানেল স্থাপন

বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়া...

মোংলায় বিদেশী জাহাজের নাবিকের বাড়ীতে দুর্ধর্ষ চুরি

মোংলায় বিদেশী জাহাজের নাবিক মোঃ জামাল উদ্দিনের বাড়...

রাসেলের বিশাল ফলের বাগান, বাড়ছে দর্শনার্থী

বিদেশে কর্মজীবন শেষে দেশে ফিরে কৃষিকে জীবিকার মাধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা