রাজনীতি

মধ্যরাতে ইডেনে কলেজে উত্তেজনা

সান নিউজ ডেস্ক: রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে নির্যাতনের অভিযোগ ওঠেছে। সিট বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় এ নির্যাতন করা হয় বলে জানান ভুক্তভোগী।

আরও পড়ুন: জনগণের ভোটেই ক্ষমতায় আ’লীগ

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টারপর থেকে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পাল্টাপাল্টি অভিযোগে মুখোমুখি অবস্থান নিয়েছে দুই গ্রুপ। পরে রাত ২টার দিকে আয়েশা সিদ্দিকা হল ও টিচার্স কোয়ার্টারের সামনে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়।

এ ঘটনার জন্য শিক্ষার্থীরা ‘ব্যর্থ’ কলেজ প্রশাসনের পদত্যাগ ও ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে বহিষ্কার করার দাবি জানান। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সংশ্লিষ্ট শিক্ষকরা তাদের নিভৃত করেন। তবে উভয়পক্ষই বিচারের দাবিতে দুইপাশের সড়কে বসে পড়েন। তাদেরকে এ ঘটনার বিচার দাবি করে স্লোগান দিতে দেখা যায়।

আরও পড়ুন: প্রাণহানির তালিকায় শীর্ষে রাশিয়া

নির্যাতনের শিকার জান্নাতুল ফেরদৌস অভিযোগ করে বলেন, ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হলে সিট বাণিজ্যসহ ক্যাম্পাসে নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। এসব ব্যাপারে গণমাধ্যমে কথা বলার কারণেই আমাকে নির্যাতন করা হয়েছে। তারা সাথে থাকা মোবাইল ফোনটিও নিয়ে গেছে।

তিনি আরও বলেন, সহ-সভাপতি সোনালী আক্তার বলেন, রিতু, স্বর্ণা, নুরজাহান, লিমা, পপি, জ্যোতি, মীম ইসলাম, বিজলী, রোকসানা সরাসরি হামলার সঙ্গে জড়িত। আমরা এদের বিচার দাবি করছি। যতক্ষণ পর্যন্ত তাদের বিচারের সিদ্ধান্ত না নেওয়া হবে আমরা সরব না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে তিনি আত্মহত্যা করবেন বলে হুমকিও দিয়েছেন তিনি।

আরও পড়ুন: অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি

এসব অভিযোগের ব্যাপারে জানতে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সম্পাদক রাজিয়া সুলতানাকে কলেজে খুঁজে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

তবে অভিযুক্তদের একজন ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শিরিন আকতার বলেন, প্রশাসন আমাদের পক্ষে আছে। তারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা করছিল। আমরা তাদের কাউকে মারধর করিনি। এসব অভিযোগ মিথ্যা।

আরও পড়ুন: রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

অন্যদিকে, বঙ্গমাতা হোস্টেলের তত্ত্বাবধায়ক নাজমুন নাহার বলেন, আমরা মূল ঘটনা এখনো জানি না। আমরা শুনেছি এটা ছাত্রলীগের ইন্টারনাল বিষয়। দুই পক্ষই ছাত্রলীগের। আমরা এখানে এসেছি। যা শুনছি সব আপনাদের কাছ থেকে শুনেছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা