আ.লীগ কতক্ষণ মাঠে থাকবে?
রাজনীতি

আ.লীগ কতক্ষণ মাঠে থাকবে?

সান নিউজ ডেস্ক : একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আন্দোলন এবং একটি ফ্যাসিবাদী সরকারের আন্দোলন কখনই এক রকম হয় না জানিয়ে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী স্বৈরশাসক পুলিশ না থাকলে কতক্ষণ মাঠে টিকে থাকবে সেটিই বড় প্রশ্ন।

আরও পড়ুন : দেশে আরও ৪ জনের প্রাণহানি

তিনি রাজশাহীতে ‘জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তী জাতীয় সরকার এবং দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিএনপি মিডিয়া সেলের আয়োজনে রাজশাহী মহানগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, গত ১৫ বছরে ধ্বংস করা হয়েছে নির্বাচনব্যবস্থা, ধ্বংস করা হয়েছে সমাজের মূল্যবোধের মতো বিষায়গুলো। সরকারি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দলীয়করণ করা হয়েছে। এককক্ষীয় সংসদীয় ব্যবস্থায় ক্ষমতায় এলেই সংখ্যাগরিষ্ঠ দল স্বৈরাচারী হয়ে ওঠে।

আরও পড়ুন : অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি

তাই আমরা কেবল ক্ষমতার পরিবর্তন হলে মৌলিক পরিবর্তন হবে বলে বিশ্বাস করি না। এর জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থার মেরামত দরকার। তাই সব ছোট বড় রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গড়ে তুলব।

তিনি আরও বলেন, বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, পেশাজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতাসমৃদ্ধ ব্যক্তিদের নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এখন সময়ের দাবি।

পৃথিবীর উন্নত ও অনুসরণযোগ্য অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রচলন রয়েছে। তাই বাংলাদেশে দুই কক্ষ বিশিষ্ট সংসদ গড়ে তোলা জরুরি।

আরও পড়ুন : জাতিসংঘের ভূমিকায় মালয়েশিয়া ক্ষুব্ধ

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক বলেন, এদেশের নির্বাচন কাঠামোকে ধ্বংস করে ফেলা হয়েছে। এমনকি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে দিনের ভোট রাতে করা হয়।

নির্বাচন কমিশন বলেন, গোপনকক্ষে যে ভূত দাঁড়িয়ে থাকে, তারাই হচ্ছে নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনই প্রমাণ করেছে, এ দেশের নির্বাচন বলতে কোনো কিছু অবশিষ্ট নেই বলে জানান তিনি।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রবন্ধ উপস্থাপন করেন, বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সঞ্চালনায় ছিলেন, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

আরও পড়ুন : আমি একজন অভিনেত্রী

মতবিনিময় সভায় শিক্ষক, আইনজীবী, প্রকৌশলী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন। এ ছাড়া সভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদন্ড

নোয়াখালীর চাটখিল উপজেলায় আসমা আক্তার (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে...

২৫ বছরেও সংস্কার হয়নি গোসাইবাড়ি সড়কের

প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃত হলেও মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের...

ঝালকাঠির নতুন পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা