ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

থানকুনি পাতার ৫ উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: থানকুনি পাতা শাক হিসেবে প্রায় সবারই পরিচিত। তবে পরিচিত হলেও সবার খাওয়ার অভ্যাস আছে, এমন নয়। এর তেতো স্বাদের কারণে অনেকে এই শাক খেতে পছন্দ করেন না।

আরও পড়ুন: বেগুনের গুণ

তবে এর গুণ জানা থাকলে এই পাতাটি না খেয়ে থাকতে পারবেন না। পেটের বিভিন্ন সমস্যা সারাতে থানকুনি পাতা অসাধারণ কাজ করে। কেবল পেটের সমস্যাই নয়, টাইফয়েড, ডায়েরিয়া, কলেরার মতো একাধিক রোগে কার্যকরী ভূমিকা রাখে এই শাক।

জেনে নিন থানকুনি পাতা খাওয়ার ৫ টি উপকারিতা-

(১) স্মৃতিশক্তি বাড়ায়:

থানকুনি পাতা স্মৃতিশক্তি বাড়াতে দারুণ কার্যকরী। এটি শরীরে অ্যান্টি অক্সিডেন্টের জোগান দেয়। সেই সাথে পেন্টাসাইক্লিক ট্রিটারপেন্স নামের একটি উপাদানের ঘাটতি কমাতেও কাজ করে অতি পরিচিত এই শাক। এতে আমাদের মস্তিষ্কের কোষগুলো আরও ভালোভাবে কাজ করতে পারে। ফলে স্মৃতিশক্তিও উন্নত হয়। থানকুনি পাতা বয়স্কদের জন্যেও সমানভাবে কার্যকরী। বেশি বয়সে অ্যালঝাইমার্স বা ডিমেনশিয়ার মতো রোগ থেকে দূরে থাকতে নিয়মিত থানকুনি পাতা খাওয়ার অভ্যাস করুন।

আরও পড়ুন: ছোলা খাওয়ার উপকারিতা

(২) মানসিক অবসাদ কমায়:

মানসিক অবসাদ কমাতে খাবারের দিকে খেয়াল রাখা জরুরি। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ ও চাপের কারণে মানসিক অবসাদ তৈরি হয়। এই অবসাদ জীবনযাপনে প্রভাব ফেলতে শুরু করে। তাই শুরুতেই এটিকে থামিয়ে দিতে হবে। থানকুনি পাতায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে মানসিক অবসাদ দূর করে।

(৩) ত্বক ভালো রাখতে কাজ করে:

ত্বক ভালো রাখার জন্য যেসব খাবার কাজ করে, তার মধ্যে একটি হলো থানকুনি পাতা। ঋতু পরিবর্তনের সাথে সাথে ত্বকের ওপর নানাভাবে প্রভাব পড়ে। এ ধরনের সমস্যা থেকে বাঁচতে নিয়মিত থানকুনি পাতা খাওয়ার অভ্যাস করুন। এই পাতা ত্বকের জটিল রোগ সারাতে বেশ কার্যকরী। এছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও কাজ করে এটি।

আরও পড়ুন: ডায়াবেটিস হওয়ার কারণ, লক্ষণ ও প্রতিকার

(৪) দুশ্চিন্তা দূর করে:

থানকুনি পাতা দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে। অনেকেই বিভিন্ন কারণে দুশ্চিন্তায় থাকেন। নিয়মিত থানকুনি পাতা নিয়মিত খেলে দুশ্চিন্তা অনেকটাই কমে যায়। এটি স্নায়ুর ওপর কাজ করে অ্যাংজাইটির সমস্যাকে প্রশমিত করে দুশ্চিন্তা কমায়।

(৫) অনিদ্রা দূর করে:

অনিদ্রার সমস্যায় ভুগলে থানকুনি পাতা বিশেষ উপকারী হতে পারে। এই পাতায় থাকে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান মানসিক চাপ কমাতে দারুণভাবে কাজ করে। সেই সাথে স্নায়ুতন্ত্রকে শান্ত করে অনিদ্রার সমস্যা দূর করতে সাহায্য করে এটি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা