ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

বেগুনের গুণ

লাইফস্টাইল ডেস্ক: প্রতিদিনের খাবারে যেসব সবজি থাকে, তার মধ্যে বেগুন অন্যতম। এটি সহজে কাটা ও রান্না করা যায় এবং খেতেও সুস্বাদু বলে এর জনপ্রিয়তা সব খানে।

আরও পড়ুন: জাম্বুরার উপকারিতা

বেগুন দিয়ে তৈরি করা যায় নানা স্বাদের খাবার। যেমন- বেগুন ভাজা, ভর্তা, তরকারি তৈরী করে খাওয়া যায়। পুষ্টিগুণে ভরা এ খাবারে উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন না।

জেনে নিন বেগুন খেলে শরীরে কী ঘটে-

বেগুন হলো ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাসিয়াম এবং কপারের সমৃদ্ধ উৎস। এসব উপাদান হাড় সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ। সেই সাথে হাড়ে খনিজের ঘনত্বও উন্নত করে।

বিশেষ করে শিশুদের খাবারের তালিকায় নিয়মিত বেগুন রাখলে দারুণ উপকার পাবেন। তবে শিশুর শরীরে অ্যালার্জির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজন হলে এ সবজি খাওয়ানো বন্ধ রাখুন।

আরও পড়ুন: ডেঙ্গু সুরক্ষায় যে খাবার খাবেন

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বেগুন। এতে প্রচুর ফাইবার থাকে, যা অক্ষতভাবে পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে যায়। যারা ডায়াবেটিসে আক্রান্ত, তারা নিয়মিত খাবারের তালিকায় বেগুন রাখুন। তাতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং দূরে হবে ডায়াবেটিসও।

বেগুনে পাওয়া যায় পলিফেনল বা প্রাকৃতিক উদ্ভিদ যৌগ। এসব উপাদান শরীরে চিনির শোষণ কমায় এবং ইনসুলিনের নিঃসরণ বাড়ায়। এই উপাদান রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে।

আরও পড়ুন: ডিমের বিরিয়ানি রান্না

বেগুনে আছে অ্যান্থোসায়ানিন নামক একটি যৌগ। এটি অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যযুক্ত এক ধরনের রঙ্গক, যা থেকে বেগুনের রং ফুটে ওঠে। এই যৌগ বিশেষভাবে উপকারী। কারণ এটি কোষের ক্ষতি থেকে রক্ষা করতে পারে।

এই সবজিতে বায়ো-অ্যাকটিভ যৌগ থাকে অনেক, যা ক্যান্সার কোষের সাথে লড়াইয়ে সাহায্য করে। বেগুনে সোলাসোডিন র‌্যামনোসিল গ্লাইকোসাইডস (এসআরজি) নামক একটি যৌগ থাকে, যা টিউমার কোষকে মেরে ফেলতে এবং নির্দিষ্ট ধরনের ক্যান্সারের পুনরাবৃত্তি কমাতেও সাহায্য করে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা