ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ডিমের বিরিয়ানি রান্না

লাইফস্টাইল ডেস্ক: পছন্দের খাবার তালিকায় বিরিয়ানি থাকবে না, তা কি হয়? মাছ বা মাংসের বিরিয়ানি অনেকেই করে থাকেন। তবে কখনো কি ডিমের বিরিয়ানি খেয়েছেন?

আরও পড়ুন: আমলকির আচার তৈরি

সুস্বাদু এই খাবারটি ঘরে বসে খুব সহজেই তৈরি করে নিতে পারেন।

ডিমের বিরিয়ানি রান্নার পদ্ধতি জেনে নিন-

তৈরি করতে যা যা লাগবে:

ডিম ৬ টি (সেদ্ধ করে সামান্য লাল মরিচ গুঁড়া মাখিয়ে অল্প তেলে লাল করে ভেজে নেওয়া), পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, দারুচিনি ২ টি, এলাচ ৪ টি, তেজপাতা ২ টি, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, টকদই আধা কাপ, কাঁচা মরিচ বাটা ২ চা চামচ, পোস্ত দানা, কিসমিস ৭-৮ টি জয়ত্রি, জয়ফল বাটা মিলে ২ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, তেল আধা কাপ, ঘি ১ টেবিল চামচ, লবণ স্বাদ মতো ও পেঁয়াজ বেরেস্তা সামান্য।

আরও পড়ুন: রাতে দেরি করে খেলে যা হয়?

তৈরি করবেন যেভাবে:

প্রথমে একটি প্যানে তেল গরম করে তাতে দারুচিনি, এলাচ, তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ লাল হয়ে এলে এর সাথে হলুদ গুঁড়া, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা জিরা বাটা, টকদই, লবণ, পোস্ত দানা, কিসমিস, জয়ত্রি, জায়ফল বাটা, গরম মসলা গুঁড়া ও লেবুর রস দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিন।

এবার আধা কাপ গরম পানি দিয়ে ভেজে রাখা ডিম এই মসলার সাথে মিশিয়ে রান্না করুন। এরপর কয়েকটা কাঁচা মরিচ ফালি উপরে দিয়ে দিন এবং পেঁয়াজ বেরেস্তা ও ঘি নামানোর আগে ছিটিয়ে দিন।

আরও পড়ুন: মাংসের বল কারি তৈরির রেসিপি

তারপর অন্য একটি পাত্রে চাল সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। খেয়াল রাখবেন, চাল যেন বেশি সেদ্ধ না হয়। এতে বিরিয়ানি ঝরঝরে হবে না।

এবার একটি চ্যাপ্টা হাড়িতে প্রথমে কিছু ভাত ঢেলে এতে লেবুর পিস ছড়িয়ে দিন। এরপর ডিমের কোরমার ঝোলের সাথে বেরেস্তা ছিটিয়ে দিন এবং রান্না করা ভাতের উপর অল্প করে রং ও কাঁচা মরিচ ছিটিয়ে দিন।

এখন একটি হাড়িতে গরম পানি দিয়ে এর উপর বিরিয়ানির হাড়ি দিয়ে রাখতে হবে। খেয়াল রাখবেন যেন ভাপ না বের হয়। ২০ মিনিট পর তুলে নিন এবং গরম গরম পরিবেশন করুন।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা