সংগৃহীত
লাইফস্টাইল

প্লেইন কেক তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: কেক একটি সুস্বাদু খাবার। বাইরে কেক কিনে খেলে তাতে খরচ যেমন বেশি হয় তেমনি স্বাদেরও তারতম্য থাকে। তবে ভালো হয় বাড়িতে প্লেইন কেক তৈরি করা শিখে নিলে। তাতে খরচ যেমন বাঁচবে, তেমনই স্বাদ ও স্বাস্থ্যকর হওয়ার নিশ্চয়তাও পাবেন।

আরও পড়ুন: ছোলা খাওয়ার উপকারিতা

বাড়িতে অতিথি এলে কিংবা বিকেলের নাস্তায় রাখতে কেক রাখলে মন্দ হয় না। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে:

ময়দা- ১/২ কাপ, গলানো বাটার- ১ টেবিল চামচ, বেকিং পাউডার- ১/২ চা চামচ, ডিম- ২টি, চিনি- ১/২ কাপ, ভ্যানিলা এসেন্স- ১/২ চা চামচ।

আরও পড়ুন: এগ রোল তৈরির রেসিপি

যেভাবে তৈরি করবেন:

প্রথমে চিনি ও বাটার বিটারে বিট করে নিতে হবে। ময়দায় বেকিং পাউডার মিশিয়ে বিট করা চিনি, বাটার ঢেলে বিট করে নিতে হবে। ডিমের কুসুম দিয়ে বিট করে পরে আবার সাদা অংশ দিয়ে বিট করে নিতে হবে। গুঁড়া দুধ ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে ৩ মিনিট বিট করে ব্যাটার তৈরি করতে হবে। ১টি বেকিং পাত্রে তেল দিয়ে কেক পেপার বসিয়ে ব্যাটার দিয়ে ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেডে ২০-৩০ মিনিট বেক করতে হবে। ওভেন খুলে চেক নিতে হবে কেকে চাকু বা কাঠি দিয়ে দেখুন কেকের ব্যাটার লেগে থাকে কি না। যদি না থাকে তবে কেক তৈরি আর যদি লেগে থাকে তাহলে আরো কিছু সময় রেখে নামিয়ে নিলেই রেডি গরম গরম কেক।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের খবর!

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে ঢাকার সামরিক বিমান প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা