ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

খাবারে রুচি বাড়ানোর টিপস

লাইফস্টাইল ডেস্ক: মুখে রুচি নেই, কিছুই খেতে মন চায় না? অনেকের প্রশ্ন কী খেলে রুচি বাড়বে? নানা কারণে অরুচি হয়। যেমন- গ্যাসের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, যকৃৎ বা কিডনি রোগ, জ্বরের সংক্রমণের পর, নানা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ও মানসিক চাপের কারণেও খাবারে রুচি কমে যেতে পারে।

আরও পড়ুন: তারুণ্য ধরে রাখার কৌশল

গর্ভাবস্থায় ও বাড়ন্ত শিশুদের ক্ষেত্রেও একই সমস্যা দেখা যায়। খাবারে রুচি বাড়ানোর জন্য কিছু টিপস আছে।

টিপসগুলো জেনে নিন-

(১) খাওয়ার শুরুতে বা মাঝে পানি পান করবেন না।

(২) খাবারের স্বাদ, রং, গন্ধ মানুষের রুচিকে আকর্ষণীয় করে তুলে।

আরও পড়ুন: কোন বাদাম স্বাস্থ্যের জন্য ভালো?

(৩) প্রতিদিন ব্যায়াম করলে খিদে বাড়বে। কোষ্ঠকাঠিন্য দূর করতে বেশি করে আঁশযুক্ত খাবার খান।

(৪) রোগবালাই ও জ্বর সংক্রমণের পর রুচি থাকে না। এ সময় স্যুপ, ফলমূল ও ফলের রস, মিল্কশেক, আমিষ ইত্যাদি খান।

(৫) খাবারে রুচি বাড়াতে নানা ধরনের মসলা যেমন- গোলমরিচ, এলাচি, আদা, রসুন, ভিনেগার, লেবুর রস, নানা পদের আচার দিয়ে খাবার খেতে পারেন। কিন্তু গ্যাসের সমস্যা হলে এই মসলা যুক্ত খাবার খাবেন না।

আরও পড়ুন: প্রোস্টেটে যে লক্ষণ দেখলে সতর্ক হবেন

(৬) ফাস্টফুড, কোমল পানীয় ও চিপস জাতীয় খাবার এড়িয়ে চলুন। এগুলো রুচি কমিয়ে দেয়।

(৭) দুগ্ধজাত খাবার, যেমন- পনির, দই ইত্যাদি রুচি বাড়ায়। আবার চা, কফি, ধূমপান খিদে কমিয়ে দেয়।

আরও পড়ুন: ৫ অভ্যাস কঠিন রোগের কারণ

(৮) রুচি বাড়াতে কাঁচা আমলকী বা শুকনো আমলকীর গুঁড়ো, আদার রস, পুদিনা পাতা, এলাচি গুঁড়া, ডালিমের রস, কমলা বা মালটা, লেবু খেতে পারেন। খাবার তালিকায় যোগ করুন ব্রকলি, টমেটো ও ধনেপাতা।

দীর্ঘস্থায়ী অরুচি হলে, ওজন হ্রাস, জ্বর ও দুর্বলতা ইত্যাদি থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা