ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

৫ অভ্যাস কঠিন রোগের কারণ

লাইফস্টাইল ডেস্ক: দৈনন্দিন জীবনে ধারাবাহিকভাবে নিয়ম মেনে না চললে মানুষ অসুস্থ্য হয়ে পড়ে। শরীরের প্রতি যত্ন না নিলে শুরু হয় রোগবালাই। তবে, সুস্থ থাকতে হলে সঠিক নিয়ম মেনে চলতে হবে।

আরও পড়ুন: পিরিয়ডের ব্যথা দূর করার ৫ উপায়

কিন্তু সব নিয়ম তো সময় মতো মানা সম্ভব হয় না। তাই সাধারণ কিছু অভ্যাসে নিজেকে মানাতে না পারলে বিপদ হতে পারে।

যে অভ্যাসগুলো মারাত্মক কিছু রোগ ডেকে আনতে পারে-

আরও পড়ুন: স্পাইসি বিফ চাপ রেসিপি

পানি কম খাওয়া:

অনেকেরই কাজের চাপে পানি খাওয়ার কথা মনে থাকে না। তবে কিছুক্ষণ পরপর পানি খেলে শরীরে পানির ঘাটতি পূরণ হয়। নিয়ম মেনে পানি খাচ্ছেন এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সুস্থ থাকতে পানি খাওয়ার কোনো বিকল্প নেই। পানির অভাবে শরীরে কঠিন রোগ হতে পারে। তাই নিজেকে সুস্থ রাখতে বেশি বেশি পানি পান করা উচিত।

কম ঘুমানো:

সুস্থ্য থাকার আরও একটি উপায় হলো বেশি করে ঘুমানো। কর্মময় জীবনে ঘুমই সবচেয়ে কম হয়। কাজের চাপ, সেই সাথে মানসিক অস্থিরতা ঘুম কম হওয়ার কারণ। অনেক দিন ঘুমের ঘাটতি হলে যে কেউ অসুস্থ্য হয়। ওজন নিয়ন্ত্রণে রাখা থেকে রক্তচাপের পরিমাপ, সব কিছু সম্ভব হয় ঘুমের জন্য।

আরও পড়ুন: চুল ঝরে পড়ার কারণ

রাতে দেরি করে খাওয়া:

চিকিৎসকরা বলেন, সুস্থ্য থাকতে হলে রাত ৮ টার মধ্যে খেতে হবে। ফলে হজম ভালো হয় এবং গ্যাস-অম্বলের কোনো ভয় থাকে না। যত আগে খেয়ে নিতে পারবেন, তত ভালো। তবে সবাই তা পারে না। অনেকেরই বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। তাই খেতে আরও বিলম্ব হয়। রাতে দেরি করে খাওয়ার জন্য ভেতরে ভেতরে অসুস্থ হয়ে পড়েন অনেকেই।

নিয়মিত ব্যায়াম না করা :

নিয়মিত শরীরচর্চা যোগাসনের উপকারিতা অনেক। সারা দিনে যদি ১০ মিনিট ব্যায়াম করেন, তা হলে অনেক উপকার পাবেন। তবে অনেকেরই শরীরচর্চার সাথে কোনো সম্পর্ক নাই। অনেকে আবার জিমে যাওয়া তো দূরের কথা, হাঁটা-চলাও করেন না ঠিক মতো। ব্যায়াম না করায় শরীরে বাসা বাঁধে নানা রোগ।

আরও পড়ুন: ডেঙ্গুতে অন্তঃসত্ত্বাদের করণীয়

বাইরের খাবার বেশি খাওয়া:

ছোট থেকে বড় সবারই বাইরের খাবারের প্রতি ঝোঁক বেশি থাকে। নিয়মিত এই খাবার খাওয়ার জন্য শরীরে ফ্যাট জমা হচ্ছে। বাইরের খাবার বেশি খাওয়া জন্য, কোলেস্টেরল, উচ্চরক্তচাপ, ডায়াবেটিসের মতো নানা রোগ হয়।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা