ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

মাছের মাথা খেলে কি হয়?

লাইফস্টাইল ডেস্ক: মাছের মাথা খেলে নাকি বুদ্ধি বাড়ে? ছোটবেলায় এ কথা অনেকেই শুনেছেন নিশ্চয়ই! খাওয়ার সময় পরিবারের ছোট সদস্যের পাতে তুলে দেয়া হতো মাছের মাথা। অভিভাবকরা মনে করেন, মাথা খেলে সন্তানের বুদ্ধি বাড়ে।

আরও পড়ুন: তারুণ্য ধরে রাখার কৌশল

অনেক সময় মাছের মাথা কে খাবে, তা নিয়ে ছোটদের সাথে ঝগড়াও লেগে যায়। দেখা গেল, মাছের মাথা দাবিদার দুই ভাই! তা নিয়ে হতো আবার মান-অভিমান।

মাছের মাথা খেলে আসলেই কি বুদ্ধি বাড়ে?

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ জাহানারা আক্তার সুমি বলে, কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। অনেকেরই প্রিয় খাবার গরম ভাতের সাথে মাছের ঝোল। তবে অনেকেই আবার মাছের মাথা খেতে ভয় পান।

তারা মনে করেন, মাছের মাথায় শরীরের জন্য ক্ষতিকর চর্বি রয়েছে, যা বিভিন্ন রোগের কারণ হতে পারে।

আরও পড়ুন: পিরিয়ডের ব্যথা দূর করার ৫ উপায়

কিন্তু মজার ব্যাপার হচ্ছে, মাছের মাথা পুষ্টি উপাদানসমৃদ্ধ। যেমন- প্রথম শ্রেণির আমিষ, স্বাস্থ্যসম্মত চর্বি, স্ট্রং এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন্স ও মিনারেলস। এরচেয়ে রেড মিট অনেক ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য বেশি ক্ষতিকর।

তিনি আরও জানান, ওমেগা-৩ ফ্যাটি এসিড এবং ডি, এইচ, এগুলো হলো হেলদি ফ্যাট, যা মস্তিষ্কের বিকাশের জন্য খুব উপকারী। এগুলো রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

আরও পড়ুন: কোন বাদাম স্বাস্থ্যের জন্য ভালো?

আমাদের শরীর ওমেগা-৩ ফ্যাটি এসিড তৈরি করতে পারে না। সেই জন্য নিয়মিত উপাদানসমৃদ্ধ খাদ্য গ্রহণ করা উচিত, যা মাছের মাথায় রয়েছে। এই উপাদানগুলো মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। যেমন- ডিপ্রেশন, স্ট্রেস ইত্যাদি দূর করতে সাহায্য করে।

ডায়াবেটিস ও আর্থারাইটিসের ক্ষেত্রেও এসব উপাদান দারুণ কাজ করে। এছাড়া ভিটামিন-এ একটি স্ট্রং এন্টিঅক্সিডেন্ট, যা মাছের মাথায় রয়েছে।

আরও পড়ুন: প্রোস্টেটে যে লক্ষণ দেখলে সতর্ক হবেন

এই ভিটামিন আমাদের দৃষ্টিশক্তি, মস্তিষ্কের বিকাশ ও দৃষ্টিশক্তি দীর্ঘদিন সুস্থ রাখতে সাহায্য করে। তাই নিশ্চিন্তে মাছের মাথা খাওয়া যেতেই পারে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা