ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

মশা তাড়ানোর ওষুধ 

লাইফস্টাইল ডেস্ক: বর্তমানে দেশব্যাপী মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এ সময় মশা থেকে সাবধান থাকতে হবে সবারই। মশার উপদ্রব থেকে রক্ষা পেতে দিনে ও রাতে মশারি টাঙিয়ে ঘুমানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: মাছের বিরিয়ানি রেসিপি

তবে সব সময় তো মশারির মধ্যে থাকা সম্ভব হয় না। অপরদিকে ঘর থেকে মশা দূর করাও কষ্টকর। কয়েল, এরোসলসহ স্প্রে ব্যবহারে মশা দূর করা যায় না।

বর্তমানে মশা তাড়ানোর বিভিন্ন ওষুধ বাজারে পাওয়া যায়। এসব রেপিলেন্টের বদলে নিজেই মশা তাড়ানোর ওষুধ বানিয়ে নিতে পারেন।

জেনে নিন কীভাবে তৈরি করবেন মশা তাড়ানোর ওষুধ-

আরও পড়ুন: কোন বাদাম স্বাস্থ্যের জন্য ভালো?

(১) ১ কাপ পানিতে ১০ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল, ৪ থেকে ৫ ফোঁটা ভ্যানিলা এক্সট্র্যাক্ট ও ৪ ফোঁটা পাতি লেবুর রস ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর স্প্রে বোতলে নিয়ে ভালো করে হাতে ও পায়ে স্প্রে করুন।

(২) ৩০ মি.লি. নারকেল তেলের সাথে ১৫ ফোঁটা পিপারমেন্ট তেল মিশিয়ে পুরো শরীরে লাগালেই মশার উপদ্রব থেকে নিস্তার মিলবে।

(৩) ৩০ মি.লি. নারকেল তেলের সাথে ১০ থেকে ১৫ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে সারা শরীরে মেখে রাখলে একটি মশাও আপনার কাছে আসবে না।

আরও পড়ুন: প্রোস্টেটে যে লক্ষণ দেখলে সতর্ক হবেন

(৪) নিমের তেল মশা, মাছি পোকামাকড় দূরে রাখতে বিশেষ ভূমিকা রাখে। এ জন্য ৩০ মি.লি. নারকেল তেলের সাথে ১০ থেকে ১২ ফোঁটা নিম তেলে মিশিয়ে সারা শরীরে লাগিয়ে নিন।

(৫) ৩ চামচ আমন্ড তেল কিংবা অলিভ অয়েলের সাথে ১ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে স্প্রে বোতলে নিয়ে সকালে এবং রাতে ঘুমানোর সময় ব্যবহার করলেই মশা কাছে আসবে না।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা

টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অধিকাংশ সড়ক পানিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা