ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

দৃষ্টিশক্তি ভালো রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক : দৃষ্টিশক্তি কমে যাওয়া বর্তমানে একটি সাধারণ ঘটনা। বেশিরভাগ মানুষ-ই এ সমস্যায় ভুগছেন। কেউ কাছের জিনিস দেখতে পান না, কেউ দূরের।

আরও পড়ুন : শীতকালীন সবজি ফুলকপির গুণাগুণ

ফলে চোখে চশমা বা কন্টাক্ট লেন্স ব্যবহার করতে হয়। বেশিরভাগ মানুষই চোখে চশমা ব্যবহার পছন্দ না করলেও উপায় না পেয়ে করতেই হয়। তবে কিছু প্রাকৃতিক উপায় আছে যার মাধ্যমে দৃষ্টিশক্তি বাড়ানো সম্ভব।

দৃষ্টিশক্তি বাড়ানোর সহজ কিছু প্রাকৃতিক উপায় :

আরও পড়ুন : দুধ চা কি শরীরের জন্য ভালো?

(১) চোখের ব্যায়াম :

চোখের কিছু ব্যায়াম রয়েছে যা চোখ ভালো রাখতে সহায়তা করে। এর মাধ্যমে চোখে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। যা চোখের ওপর চাপ কমিয়ে দৃষ্টিশক্তি ভালো রাখে। চোখের ব্যায়াম কঠিন কিছু নয়।

যেমন কয়েক সেকেন্ড ধরে চোখ ক্লকওয়াইজ এবং অ্যান্টিক্লকওয়াইজ ঘোরাতে পারেন। মাঝে মাঝে চোখের পলক ফেলে চোখকে বিশ্রাম দিতে পারেন। ২০ থেকে ৩০ সেকেন্ড চোখ ব্লিংক করতে পারেন। দিনে দুইবার এই ব্যায়ামগুলো করা ভালো।

(২ ) বাদাম :

বাদামে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন-ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যা দৃষ্টিশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করে। তাই দৃষ্টিশক্তি বাড়াতে বাদাম খেতে পারেন। অথবা বাদামের পেস্ট এক গ্লাস দুধের সঙ্গে পান করতে পারেন।

(৩) মৌরি

প্রাচীন রোমানরা মৌরিকে দৃষ্টিশক্তির ভেষজ বলে অভিহিত করত। এই ভেষজটিতে থাকা পুষ্টি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট চোখে ছানির অগ্রগতি ধীর করে এবং চোখ ভালো রাখতে সাহায্য করে।

বিভিন্ন প্রজাতির মৌরি রয়েছে যা খেলে দৃষ্টিশক্তি বাড়ে। এর পেস্ট বা পাউডার বানিয়ে খেতে পারেন। প্রতিদিন রাতে দুধের সাথে মিশিয়েও খেতে পারেন।

আরও পড়ুন : দুধ উপচে পড়া ঠেকানোর উপায়

(৪) আমলকি

চোখের দৃষ্টিশক্তি বাড়াতে আমলকি একটি শক্তিশালী প্রতিকার হিসেবে পরিচিত। আমলকি ভিটামিন সি এর অন্যতম উৎস। ফলটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য শক্তিশালী পুষ্টিতে সমৃদ্ধ। যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।

আমলকিতে থাকা ভিটামিন সি রেটিনার কোষের কার্যকারিতা বাড়ায়। আধা কাপ পানিতে কয়েক চামচ আমলকির রস মিশিয়ে এটি দিনে দু'বার পান করতে পারেন।

(৫) স্বাস্থ্যকর খাবার

দৃষ্টিশক্তি ভালো রাখতে খাবারের তালিকা হতে হবে স্বাস্থ্যকর। ভিটামিন এ, বি, ই, ডি, সি, বিটা ক্যারোটিন এবং অ্যামিনো অ্যাসিডের মতো পুষ্টি উপাদান চোখের জন্য ভালো।

সবুজ শাকসবজিও চোখের জন্য ভালো। পালং শাক, ভুট্টা, বিটরুট, ডিম, বাদাম এবং চর্বিযুক্ত মাছ প্রাকৃতিক ভাবে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এসব আপনার খাবারের তালিকায় রাখতে পারেন।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা