ছবি-সংগৃহীত
জাতীয়

ট্রেনের ধাক্কায় ৩ পথশিশু নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই পথশিশু এবং তাদের বয়স ১১-১৫ বছরের মধ্যে।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে মহাখালীতে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেছেন, মহাখালীতে রেললাইনের ওপর দিয়ে পরষ্পর গলা ধরাধরি করে হাঁটছিল ৩ শিশু। কমলাপুর থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনেটি পেছন থেকে আসছিল।

এক ব্যক্তি কয়েক গজ দূরে থেকে চিৎকার করে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন। তবে শুনতে না পাওয়ার কারণে তারা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: ৩ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা

তিনি আরও বলেন, আমরা স্থানীয়দের ঐ ৩ শিশুর ছবি দেখিয়েছি। তাদের কেউ নাম-পরিচয় শনাক্ত করতে পারেননি। বিভিন্নভাবে পরিচয় জানার চেষ্টা চলছে।

বিমানবন্দর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্রধর জানিয়েছেন, আমরা সকাল সাতটার দিকে মহাখালী ফ্লাইওভারের নিচে ২৭০ নং পিলারের কাছে রেললাইনের পাশ থেকে ঐ ৩ পথশিশুর মরদেহ উদ্ধার করি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে অসতর্কভাবে ঐ শিশুরা রেললাইন হাঁটার সময় ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য সন্ধ্যার দিকে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অন্যান্য আইনি প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বাবা ও বোনের পর চলে গেল ছোট্ট মুন্না

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় গ্যাসের লাইনের...

রেললাইনে হেঁটে গেম খেলছিল দুই কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই কি...

দীপু মনি, বাবু ও রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

দীর্ঘ ১৩ বছর আগে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফা...

বিশ্বকাপের আগে জোড়া গোলে লিওনেল মেসির বার্তা

বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা